বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়

হালুয়াঘাটে খাল খন কর্মসূচির অগ্রগতি পরিদর্শন করলেন -জেলা প্রশাসক

অনলাইন ডেস্ক ০৯ June ২০২৬ · Tuesday · ১০:০৪ অপরাহ্ণ
হালুয়াঘাটে খাল খন কর্মসূচির অগ্রগতি পরিদর্শন করলেন -জেলা প্রশাসক

হালুয়াঘাট উপজেলায় চলমান খাল খন কর্মসূচির বর্তমান অবস্থা ও অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।  

আজ (৯ জুন ২০২৬) মঙ্গলবার উপজেলার খাল খন প্রকল্প এলাকা পরিদর্শনকালে জেলা প্রশাসক কাজের গুণগত মান, অগ্রগতির হার এবং সময়মতো প্রকল্প বাস্তবায়নের বিষয়ে খোঁজখবর নেন।  

পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভূমি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ প্রকল্প সংশ্লিষ্ট সদস্য এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  

জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান বলেন, খাল পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, কৃষি জমিতে সেচ সুবিধা বৃদ্ধি ও নদীর নাব্যতা ফিরিয়ে আনার লক্ষ্যে সরকার এ কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি প্রকল্প সংশ্লিষ্টদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন।  

এলাকাবাসী জানান, দীর্ঘদিন পর খাল খন শুরু হওয়ায় কৃষক ও স্থানীয়রা উপকৃত হবেন। জলাবদ্ধতা কমলে ফসলের উৎপাদনও বাড়বে বলে তাদের প্রত্যাশা।  

জনসেবায় জেলা প্রশাসন, ময়মনসিংহ - এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন উন্নয়নমূলক সকল কার্যক্রম মনিটরিং করছে বলে জানান জেলা প্রশাসক।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ