শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কুলাউড়ায় যানজট নিরসনে ১৫ জুন থেকে অবৈধ ফুটপাত উচ্ছেদ অভিযান

অনলাইন ডেস্ক ০৯ June ২০২৬ · Tuesday · ১০:০১ অপরাহ্ণ
কুলাউড়ায় যানজট নিরসনে ১৫ জুন থেকে অবৈধ ফুটপাত উচ্ছেদ অভিযান

 

কুলাউড়া পৌর শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে আগামী ১৫ জুন থেকে অবৈধভাবে দখল করা ফুটপাত ও সড়কের অংশ উচ্ছেদে মাঠে নামছে পৌরসভা কর্তৃপক্ষ। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পৌরসভা সূত্রে জানা গেছে, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় ফুটপাত দখল করে দোকানপাট, অস্থায়ী স্থাপনা এবং ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার কারণে পথচারীদের চলাচল ব্যাহত হচ্ছে। পাশাপাশি সড়ক সংকুচিত হয়ে যানবাহন চলাচলেও সৃষ্টি হচ্ছে তীব্র যানজট।

কর্তৃপক্ষের দাবি, বহুবার মৌখিক ও লিখিতভাবে সতর্ক করার পরও অনেকেই ফুটপাত ও সড়কের জায়গা দখল করে রেখেছেন। তাই জনস্বার্থে এবং শহরের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে উচ্ছেদ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, ১৫ জুন থেকে শুরু হওয়া এ অভিযানে অবৈধ স্থাপনা অপসারণের পাশাপাশি ফুটপাত দখলমুক্ত রাখা এবং সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে ব্যবসায়ী ও সাধারণ জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে।

এদিকে পৌরসভার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শহরবাসী। তাদের মতে, নিয়মিত তদারকি ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে ফুটপাত দখলমুক্ত রাখা গেলে যানজট কমবে এবং পথচারীদের চলাচল আরও নিরাপদ ও স্বস্তিদায়ক হবে।

সংশ্লিষ্টদের আশা, পরিকল্পিত এই উচ্ছেদ অভিযান সফলভাবে বাস্তবায়িত হলে কুলাউড়া পৌর শহরের দীর্ঘদিনের যানজট সমস্যার উল্লেখযোগ্য উন্নতি ঘটবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ