শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

হোসেনপুর-কিশোরগঞ্জ মহাসড়কে দুই যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, নিহত ১

অনলাইন ডেস্ক ০৯ June ২০২৬ · Tuesday · ০৭:৩০ অপরাহ্ণ
হোসেনপুর-কিশোরগঞ্জ মহাসড়কে দুই যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, নিহত ১

কিশোরগঞ্জের হোসেনপুর-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে অজ্ঞাত দুই যুবকের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এদের মধ্যে রনি (১৯) একজনের মৃত্যু হয়েছে, অপরজন আসিফ (২০)  গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দু'জন এর বাড়ি ময়মনসিংহ ত্রিশাল উপজেলা । ঘটনাটি ঘটেছে হোসেনপুর-কিশোরগঞ্জ মহাসড়কের আদুমাষ্টার বাজার সংলগ্ন গোলপুকুর পাড় নামক স্থানে।

 

আজ ৯ জুলাই সকালে স্থানীয়রা মহাসড়কের পাশে দুই যুবককে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে হোসেনপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুইজনকে উদ্ধার করে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই যুবকের শরীরে ও মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। একজনের মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। তার পরনে ছিল বাদামি রঙের গেঞ্জি ও কালো-বাদামি স্ট্রাইপের প্যান্ট। অপর যুবকের পরনে কালো পোলো শার্ট। তার মাথা ও মুখে রক্তাক্ত জখম রয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

গোলপুকুর পাড় এলাকার বাসিন্দা ইউপি সদস্য মোঃ কামরুল ইসলাম  বলেন, “সকালে রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় দেখি দুইটা ছেলে রক্তে মাখা অবস্থায় পড়ে আছে। একজনের তো মাথাই থেঁতলে গেছে। তারা কারা, কোথা থেকে আসলো—কেউ বলতে পারতেছে না।”

 

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহত দুইজনকে উদ্ধার করেছি। নিহত যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত যুবক হাসপাতালে চিকিৎসাধীন। তার জ্ঞান ফিরলে বিস্তারিত জানা যাবে।”

 

তিনি আরও বলেন, “এটি সড়ক দুর্ঘটনা নাকি অন্য কিছু—তা তদন্ত করে দেখা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। নিহত ও আহতের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। 

এবং প্রাথমিক ভাবে জানা গেছে তাদের বাড়ী ত্রিশাল উপজেলায়।

 

 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ