শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

ভোলা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, আহত ৫ যাত্রী

অনলাইন ডেস্ক ০৯ June ২০২৬ · Tuesday · ০৭:১৬ অপরাহ্ণ
ভোলা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, আহত ৫ যাত্রী

 

 

 

ভোলা–চরফ্যাশন আঞ্চলিক  মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ার ঘটনা ঘটেছে। এতে ৫ জন যাত্রী আহত হয়েছেন।

 

মঙ্গলবার (৯ জুন) সকালে দৌলতখান উপজেলার মধ্য জয়নগর গ্রামের বক্সেআলী ব্রিজ সংলগ্ন এলাকার ভোলা–চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে জেলার চরফ্যাশন বাসটার্মিনাল থেকে বিলাস-২ নামের একটি যাত্রীবাহী বাস ভোলা সদরের ইলিশা লঞ্চঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে। বাসটি ঘটনাস্থলে এসে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং সড়কের পাশে থাকা একটি পুকুরে পড়ে যায়। এতে ৫ জন যাত্রী আহত হয়। পরে আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে যান।

ভোলার উপশহর বাংলাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ তাজিব উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে কোনো যাত্রী গুরুতর আহত হননি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ