বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

চট্টগ্রামে জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির প্রীতি ফুটবল ম্যাচ

Admin ০৬ April ২০২৬ · Monday · ০৬:২৬ অপরাহ্ণ
চট্টগ্রামে জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির প্রীতি ফুটবল ম্যাচ
চট্টগ্রামে জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির প্রীতি ফুটবল ম্যাচ

মোঃ সৈয়দ মিয়া (  প্রতিনিধি চট্টগ্রাম ): 
জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে সারা দেশের মতো চট্টগ্রামের দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমিতে ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় ক্রীড়া দিবস পালন করেছে।
বিকেলে নিয়মিত অনুশীলনের পূর্বে একাডেমির পক্ষ থেকে প্রীতি ফেয়ার প্লে প্রদর্শনী ফুটবল ম্যাচ, ডিসপ্লে ও ফুটবল বিষয়ে বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা এবং টিফিন বিতরণ।
এর আগে সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বর্ণাঢ্য রেলীতে অংশগ্রহণ করেছে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি।
দিবস উপলক্ষে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ গোল শূন্য ড্র হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন একাডেমির পরিচালক ও জেনারেল সেক্রেটারি সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, সহকারী কোচ ও জেলা ফুটবল মোঃ মামুন, মাঠ সমন্বয়কারী আমির খন্দকার, পরিচালক সদস্য মোঃ ইকবাল হোসেন, সাবেক ফুটবলার মোঃ আলাউদ্দিন, নির্বাহী সদস্য মোঃ খলিলুর রহমান হাওলাদার, সদস্য মোঃ সেলিম উদ্দীন, অভিভাবক সদস্য মোঃ মোতাহের হোসেন বাদল সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্রীড়া হলো পেশা, পরিবার পেলো ভরসা এই প্রতিপাদ্য বিষয় নিয়ে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি পূর্ণোদ্যমে এগিয়ে চলেছে। 
আগামী ১৫ এপ্রিল থেকে বাফুফের চ্যাম্পিয়নশিপ একাডেমি কাপ (অ-১৪) ফুটবলের জন্য অনুশীলন অব্যাহত রয়েছে ।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ