শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কাউনিয়ায় পুলিশের অভিযানে ২৫ বোতল এসকাফ উদ্ধার, মাদক কারবারি আটক

Admin ০৯ June ২০২৬ · Tuesday · ১১:২৩ পূর্বাহ্ণ
কাউনিয়ায় পুলিশের অভিযানে ২৫ বোতল এসকাফ উদ্ধার, মাদক কারবারি আটক
কাউনিয়ায় পুলিশের অভিযানে ২৫ বোতল এসকাফ উদ্ধার, মাদক কারবারি আটক

রংপুর প্রতিনিধি

রংপুরের কাউনিয়ায় মাদকবিরোধী অভিযানে ২৫ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য এসকাফ (ESkuf) উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহন ও বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার (৭ জুন) সন্ধ্যায় কাউনিয়া বাসস্ট্যান্ড এলাকায় পরিচালিত এ অভিযানে তাকে হাতেনাতে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলা পুলিশের কাউনিয়া থানার একটি চৌকস দল উপজেলার নিজপাড়া মৌজাস্থ কাউনিয়া বাসস্ট্যান্ড ট্রাফিক পুলিশ বক্সের সামনে কুড়িগ্রাম-লালমনিরহাট থেকে রংপুরগামী মহাসড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি শুরু করে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি অটোচার্জার গাড়িকে থামানোর সংকেত দিলে গাড়িতে থাকা এক যাত্রী আচরণে সন্দেহজনক মনে হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি দ্রুত অটোচার্জার থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় কর্তব্যরত পুলিশ সদস্যরা ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হন। পরে তার কাছে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ২৫ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য এসকাফ উদ্ধার করা হয়।

আটক ব্যক্তি মো. আব্দুল মোন্নাফ (২৪)। তিনি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার গোরকমণ্ডল গ্রামের বাসিন্দা। তার পিতা মৃত মজিদুল খন্দকার এবং মাতা গোলাপী বেগম।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আব্দুল মোন্নাফ দীর্ঘদিন ধরে অবৈধভাবে নেশাজাতীয় মাদকদ্রব্য পরিবহন ও ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। তিনি বিভিন্ন এলাকা থেকে এসব মাদক সংগ্রহ করে রংপুরসহ আশপাশের এলাকায় সরবরাহ করতেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

অভিযান শেষে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটক ব্যক্তিকে কাউনিয়া থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৪(খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর-০৭ এবং তারিখ ৭ জুন।

কাউনিয়া থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক কারবারি ও মাদক পরিবহনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। আইনগত প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয় সচেতন মহল মাদকবিরোধী এ অভিযানের প্রশংসা করে বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে পুলিশি তৎপরতা আরও বাড়ানো প্রয়োজন। তারা মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ