মিঠামইনে গ্রাম আদালত সম্পর্কে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্ম শালা
এম তাজুল ইসলাম,ইটনা কিশোরগঞ্জ সংবাদদাতা: অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম
আদালতে। কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলায় গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জন সচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসকারি প্রতিষ্ঠানসমূহের অংশ গ্রহনে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৮ জুন সকাল ১০ টায় মিঠামইন উপজেলা পরিষদ হল রুমে মিঠামইন উপজেলা নির্বাহী অফিসার এস এম আব্দুল্লাহ বিন শফিক এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন, মিঠামইন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মামুন মজুমদার, মিঠামইন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জিয়াউর রহমান। মিঠামইন তথ্য আপা ফারহানা ইয়াসমিন, ডি এস কে ম্যানেজার মোঃ আমিনুল হক প্রমুখ। বক্তাগণ গ্রাম আদালতের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে মিঠামইন উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপি বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ ৩য় পর্যায়ে কর্মশালাটি সমাপ্ত করা হয়।