শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কুবি রোটার‍্যাক্ট ক্লাবের নতুন কার্যনির্বাহী পরিষদ ঘোষণা

অনলাইন ডেস্ক ০৭ June ২০২৬ · Sunday · ০৬:৫৩ অপরাহ্ণ
কুবি রোটার‍্যাক্ট ক্লাবের নতুন কার্যনির্বাহী পরিষদ ঘোষণা

 

 

 

 

রোটার‍্যাক্ট ক্লাব অব কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোটা বর্ষ ২০২৬-২৭ এর নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুস সাকিব এবং সাধারণ সম্পাদক হিসেবে ফার্মেসী বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাঈমুর রহমান।

শনিবার (৬ জুন) ক্লাবের প্রধান নির্বাচন কমিশনার রোটার‍্যাক্ট (পিপি) মো. মাসুম বিল্লাহ এবং নির্বাচন কমিশনের সদস্য রোটার‍্যাক্ট (পিপি) মো. আবিদুর রহমান ও রোটার‍্যাক্ট (পিপি) শেখ শাকিল আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

নব নির্বাচিত সাধারণ সম্পাদক নাঈমুর রহমান বলেন, “রোটার‍্যাক্ট ক্লাব অব কুমিল্লা ইউনিভার্সিটির সেক্রেটারি নির্বাচিত করায় সবার প্রতি কৃতজ্ঞতা। এটিকে পদ নয়, বড় দায়িত্ব ও বিশ্বাসের প্রতীক মনে করি। আমার মূল লক্ষ্য ক্লাবের কার্যক্রমকে সুসংগঠিত করা এবং সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। সবার সহযোগিতায় আগামী রোটা ইয়ারে নেতৃত্ব বিকাশ, দক্ষতা উন্নয়ন ও সমাজসেবামূলক কাজের মাধ্যমে আমরা ক্লাবকে আরও এগিয়ে নিয়ে যাব।”

নব নির্বাচিত সভাপতি নাজমুস সাকিব বলেন, ​"রোটার‍্যাক্ট ক্লাব অফ কুমিল্লা ইউনিভার্সিটি শুরু থেকেই শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়ন, সামাজিক সেবা ও নেতৃত্ব বিকাশে কাজ করে যাচ্ছে। বিগত রোটা বর্ষে আমরা রোটাক্যাম্প, ক্যারিয়ার বিফর ডিগ্রি, ফ্রিল্যান্সিং বুটক্যাম্প -এর মতো ক্যারিয়ার ভিত্তিক প্রোগ্রাম এবং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা প্রকল্প ‘পুষ্পায়ন’, শীতবস্ত্র বিতরণ ও বৃক্ষরোপণের মতো মানবিক উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করেছি।"

তিনি আরে বলেন, “​অতীতের এই অভিজ্ঞতা আমাদের আগামী দিনের পথচলার অনুপ্রেরণা। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক সহযোগিতায় চলমান রোটা বর্ষে আমরা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে পারব এবং সাফল্যের নতুন মাইলফলক স্পর্শ করব।”

আগামী ১৪ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রদান করা হবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ