বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

হোসেনপুরে শিক্ষার্থী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

Admin ০৬ April ২০২৬ · Monday · ০৪:৪০ অপরাহ্ণ
হোসেনপুরে শিক্ষার্থী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
হোসেনপুরে শিক্ষার্থী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

সঞ্জিত চন্দ্র শীল 
‎হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
‎কিশোরগঞ্জের হোসেনপুরে সরকারি ডিগ্রি কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী তরিকুল ইসলাম ইমনের নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
‎ 
‎সোমবার (৬ এপ্রিল) দুপুরে হোসেনপুর উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‎মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিভিন্ন স্লোগানে হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানানো হয়।মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য ‎ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদ থেকে তারিকুল ইসলাম (২১) কলেজছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে নৌপুলিশ। গত  (১৭ মার্চ) উপজেলার পাঁচবাগ ইউনিয়নের খুরশিদ মহল ব্রিজের নিচ থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

‎মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক কিশোরগঞ্জ  জেলা পরিষদ সদস্য মো: মাসুদ আলম, হোসেনপুর উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক আবু বক্কর সিদ্দিক বাক্কার , পৌর বিএনপি সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক মানসুরুল হক রবিন, হোসেনপুর উপজেলা যুবদলের আহবায়ক সাফায়েত হোসেন সম্রাট, ইসলামি আন্দোলন বাংলাদেশ হোসেনপুর শাখার সভাপতি হাফেজ মাওলানা কারিমুল্লাহ, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম ভূইয়া হিমেল,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শওকত হোসেন, পৌর ছাত্র দলের সদস্য সচিব মো: রিমন মিয়া, লেখক ও কলামিস্ট মিজানুর রহমান মামুন, গনঅধিকার পরিষদের পৌর শাখার সভাপতি মনিরুল হক মানিক,  সহ উপজেলার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

‎এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, তরিকুল ইসলাম ইমন একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। তার এভাবে নির্মম হত্যাকাণ্ডে পুরো এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। এছাড়াও অপরাধীরা যদি দ্রুত গ্রেফতার ও শাস্তির মুখোমুখি না হয়, তাহলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ