মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

রূপগঞ্জে মাদকের প্রতিবাদ করায় যুবককে পিটিয়ে জখম,স্বর্ণের চেইন ও নগদ টাকা লুটের অভিযোগ

Admin ০৬ April ২০২৬ · Monday · ০২:৫৮ অপরাহ্ণ
রূপগঞ্জে মাদকের প্রতিবাদ করায় যুবককে পিটিয়ে জখম,স্বর্ণের চেইন ও নগদ টাকা লুটের অভিযোগ
রূপগঞ্জে মাদকের প্রতিবাদ করায় যুবককে পিটিয়ে জখম,স্বর্ণের চেইন ও নগদ টাকা লুটের অভিযোগ

মোঃ ইসমাইল হোসেন,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অবস্থান নেওয়ায় আমির হোসেন (৩২) নামে এক যুবককে নির্মমভাবে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীরা তার গলায় থাকা স্বর্ণের চেইন ও সঙ্গে থাকা নগদ অর্থ ছিনিয়ে নেয় বলে জানা গেছে।
রোববার (৫ এপ্রিল) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বরুনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বরুনা এলাকার মৃত লিয়াকত আলীর ছেলে আমির হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় কিছু মাদক কারবারি তার ওপর ক্ষোভ পোষণ করে আসছিল।
অভিযোগ রয়েছে, মো. সবুজ (৩৫), মো. রাকিব (২৫), মো. মাহবুব (৩০) ও মো. আলমগীর (৪০)-এর নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে। আমির হোসেন ও স্থানীয়রা এ বিষয়ে প্রতিবাদ করলে তারা বিভিন্ন সময় তাকে প্রাণনাশের হুমকিও দেয়।
ঘটনার দিন রাতে আমির হোসেন বরুনা বাজারের একটি খাবারের হোটেলে বসে নাস্তা করছিলেন। এ সময় অভিযুক্তরা ১৫-২০ জন সহযোগী নিয়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা সহ সেখানে প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। তারা তাকে মারধর করে গুরুতর আহত করে।
একপর্যায়ে হামলাকারীরা আমির হোসেনের গলা চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করে এবং লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে তার গলা থেকে প্রায় ১ ভরি ওজনের একটি স্বর্ণের চেইন (আনুমানিক মূল্য ২ লাখ ২০ হাজার টাকা) ছিনিয়ে নেয়। একই সঙ্গে তার কাছে থাকা প্রায় ২০ হাজার টাকা নগদ অর্থও লুট করা হয়।
ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়। যাওয়ার সময় তারা আমির হোসেন ও তার পরিবারের ওপর ভবিষ্যতে আরও বড় ধরনের ক্ষতির হুমকি দেয় বলে অভিযোগ রয়েছে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।
এ বিষয়ে আমির হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন জানান, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালী প্রতিনিধি: কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৯ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি বেসরকারি ব্য...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৭ অপরাহ্ণ
বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:কিশোরগঞ্জের তাড়াইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলকে কেন্দ্র ক...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৬ অপরাহ্ণ