বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
সারাদেশ

কাঁচপুর সেতু সংলগ্ন এলাকায় অবৈধ ৩০০ দোকান উচ্ছেদ, জেলা প্রশাসনের অভিযান

Admin ০৬ April ২০২৬ · Monday · ০২:৪৪ অপরাহ্ণ
কাঁচপুর সেতু সংলগ্ন এলাকায় অবৈধ ৩০০ দোকান উচ্ছেদ, জেলা প্রশাসনের অভিযান
কাঁচপুর সেতু সংলগ্ন এলাকায় অবৈধ ৩০০ দোকান উচ্ছেদ, জেলা প্রশাসনের অভিযান

মো. মঞ্জুর ইসলাম, সোনারগাঁও প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর সেতু সংলগ্ন এলাকায় সড়ক ও জনপথ বিভাগের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।
সোমবার (০৬ এপ্রিল ২০২৬) বেলা ১১:৩০টা থেকে বিকাল ৪:০০টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে কাঁচপুর মৌজার দাগ নং ১২৫, ১২৬, ১২৮, ১২৯, ১৭৩, ১৭৪ ও ১৭৬-এর মোট ১.০২ একর সরকারি জায়গা থেকে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় ৩০০টি দোকান উচ্ছেদ করা হয়।
অভিযানটি পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ খান।
এ অভিযানের সার্বিক সমন্বয়ে ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মো. রায়হান কবির।
অভিযান চলাকালে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, কাঁচপুর থানা পুলিশ, সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী এবং সার্ভেয়ার উপস্থিত থেকে প্রশাসনকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপি নেতা দেলোয়ার হোসেন তালুকদার

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপি নেতা দেলোয়ার হোসেন তালুকদার

মুরাদ মিয়া,তাহিরপুর প্রতিনিধি।দেশ-বিদেশে অবস্থানরত ও তাহিরপুর উপজেলা এবং শ্রীপুর উত্তর ইউ...

২৭ May ২০২৬ · Wednesday · ১১:৪২ অপরাহ্ণ
অসহায় বৃদ্ধার পাশে মানবিক উদ্যোগ: ঘর নির্মাণে এগিয়ে এলেন স্থানীয় নেতৃবৃন্দ

অসহায় বৃদ্ধার পাশে মানবিক উদ্যোগ: ঘর নির্মাণে এগিয়ে এলেন স্থানীয় নেতৃবৃন্দ

সামরুল হক, স্টাফ রিপোর্টার:জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের অন্তর্গত টুপকা...

২৭ May ২০২৬ · Wednesday · ১১:৪০ অপরাহ্ণ
বিশ্বনাথে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মুজিব আহমদ মনিরের মতবিনিময়

বিশ্বনাথে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মুজিব আহমদ মনিরের মতবিনিময়

বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়াসিলেটের বিশ্বনাথে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত স্থানী...

২৭ May ২০২৬ · Wednesday · ১১:৩৭ অপরাহ্ণ
ঠাকুরগাঁও জেলার চাড়োল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী দুলাল ঈদুল আজহার শুভেচ্ছা

ঠাকুরগাঁও জেলার চাড়োল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী দুলাল ঈদুল আজহার শুভেচ্ছা

মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি,পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ ঠাকু...

২৭ May ২০২৬ · Wednesday · ১১:৩৩ অপরাহ্ণ