শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি

অনলাইন ডেস্ক ০৬ June ২০২৬ · Saturday · ০৭:৩৩ অপরাহ্ণ
সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি


সঞ্জিত চন্দ্র শীল
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার দক্ষিণ গোবিন্দপুর গ্রামে অটোরিকশা চালক মো. সোহেলের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ৫ জুন শুক্রবার  বিকেলে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, সম্প্রতি দক্ষিণ গোবিন্দপুর গ্রামের বাসিন্দা ও অটোরিকশা চালক মো. সোহেলের ওপর পূর্বপরিকল্পিতভাবে হামলা চালানো হয়। হামলায় তিনি গুরুতর আহত হয়ে  দীর্ঘ ধরে ঢাকা পংগু হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় আছে  । এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। এ ঘটনায়  আহত মা মোছা ঃ হাজেরা খাতুন হোসেনপুর থানায় গত ১৩/০৫/২৬ইং তারিখে একটি মামলা ধারের করেন যাহার নং ০৭ 
মানববন্ধনে বক্তারা বলেন, একজন সাধারণ শ্রমজীবী মানুষের ওপর এ ধরনের নৃশংস হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হামলাকারীরা মোঃ জাহিদুল ইসলাম, মোঃ আল-আমীন, মোঃ মাজিম উদ্দিন, মোঃ ফুল চাঁদ গংরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও এখনো তাদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা। দ্রুত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান বক্তারা।
মানববন্ধনে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ অংশ নেন এবং স্লোগানের মাধ্যমে তাদের ক্ষোভ প্রকাশ করেন।
স্থানীয়রা জানান, সোহেল দীর্ঘদিন ধরে অটোরিকশা চালিয়ে পরিবারের জীবিকা নির্বাহ করে আসছেন। তার ওপর হামলার ঘটনায় পরিবারটি চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। তারা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত সম্পন্ন করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, অপরাধীদের বিচার না হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে। তাই এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কঠোর ভূমিকা পালন করতে হবে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে মানববন্ধনকারীরা বলেন, হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হলে জনগণের মধ্যে আইনের প্রতি আস্থা আরও বৃদ্ধি পাবে।
এ ব্যাপারে হোসেনপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল ইসলাম সাথে কথা হলে তিনি বলেন - উক্ত মামলার এক জন আসামি কে গ্রেফতার করে হাজতে প্রেরণ করা হয়ছে।  বাকী আসামি দের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে জানান।

 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ