দলের বিরুদ্ধে অবস্থানকারীদের হুঁশিয়ারি দিয়ে এমপি শকুর ফেসবুক পোস্ট
মোহাম্মদ আজিজুল ইসলাম, কুলাউড়া উপজেলা প্রতিনিধি।
মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকুর দলের বিরুদ্ধে কাজ করা নেতাকর্মীদের প্রতি কঠোর বার্তা দিয়ে একটি ফেসবুক পোস্ট করেছেন।
(৬ জুন) শনিবার নিজের দেওয়া এক পোস্টে তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে যারা দলের সঙ্গে গাদ্দারি করেছেন, অন্য দলের হয়ে কাজ করেছেন, তারা দলে থাকার যোগ্যতা হারিয়েছেন।
পোস্টে তিনি একজন নেতাকে উদ্দেশ্য করে প্রশ্ন তোলেন, নেতাজি আপনি কোথায় ছিলেন? আপনার বাড়ির সেন্টার বিএনপির ঘাঁটি, সেটাতে পরাজয়ের কারণ কী?
তিনি আরোও বলেন, অনেক করেছেন দলের বিরুদ্ধে, এবার সাবধান থাকেন। দলকে ব্যবস্থা নিতে বাধ্য করবেন না।
পোস্টের শেষাংশে এমপি শওকতুল ইসলাম শকু আশা প্রকাশ করে বলেন, আশা করি আপনার শুভ বুদ্ধির উদয় হবে।
রাজনৈতিক অঙ্গনে এমপি শকুর এ পোস্ট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ উপজেলা, ইউনিয়নে আলোচনা শুরু হয়েছে। তবে তিনি কাকে উদ্দেশ্য করে এ মন্তব্য করেছেন, সে বিষয়ে পোস্টে স্পষ্টভাবে কোনো নাম উল্লেখ করেন নি।