শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

মায়ের বুকের দুধের অপেক্ষায় ৩ মাসের অলিদ

অনলাইন ডেস্ক ০৬ June ২০২৬ · Saturday · ০১:৩০ পূর্বাহ্ণ
মায়ের বুকের দুধের অপেক্ষায় ৩ মাসের অলিদ

মোহাম্মদ আজিজুল ইসলাম, কুলাউড়া উপজেলা প্রতিনিধি।

স্বামী-স্ত্রীর বিরোধে কুলাউড়ায় অসহায় এক শিশুর জীবন, সমাধানের আশায় দুই পরিবার যে বয়সে একটি শিশুর পৃথিবীজুড়ে থাকে শুধু মায়ের বুকের উষ্ণতা, মায়ের দুধ আর মায়ের স্নেহ, সেই বয়সেই মায়ের সান্নিধ্য থেকে দূরে  দিন কাটছে তিন মাসের শিশু খালেদ ইবনে অলিদের। নিষ্পাপ এই শিশুটি জানে না পারিবারিক বিরোধ কী, জানে না অভিযোগ-প্রতিআরোপ কিংবা আইনি লড়াইয়ের ভাষা। তবুও বড়দের দ্বন্দ্বের ভার যেন এসে পড়েছে তার ছোট্ট কাঁধে।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের লুনা গ্রামের এই ঘটনাটি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। একটি ভাইরাল ভিডিওতে মায়ের স্নেহ থেকে বিচ্ছিন্ন শিশুটির করুণ অবস্থা দেখে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

পরিবার সূত্রে জানা যায়, গত ২ মার্চ কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জন্ম নেয় অলিদ। জন্মের পরই শারীরিক জটিলতায় তাকে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটতে হয়েছে। কুলাউড়া, মৌলভীবাজার ও সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে অবশেষে সুস্থ হয়ে মায়ের কোলে ফিরেছিল শিশুটি।   কিন্তু পারিবারিক দ্বন্দ্বের কারণে শিশুটি আজ মায়ের কুল হারা

মমতাহীন শিশুর দিকে তাকিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ পারিবারিক দ্বন্দ্ব সমাধানের চেষ্টায়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ