শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে প্রায় ৫০টি দোকানের কয়েক কোটি টাকা ক্ষতির শংকা

অনলাইন ডেস্ক ০৬ June ২০২৬ · Saturday · ০১:১৭ পূর্বাহ্ণ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে প্রায় ৫০টি দোকানের কয়েক কোটি টাকা ক্ষতির শংকা

মোঃ সাইফুর রহমান‎ কুড়িগ্রাম  জেলা প্রতিনিধি:

‎কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার একটি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে করে অত্যন্ত ৫০টি দোকানঘর ভূষ্মিভুত হয়ে কয়েক কোটি টাকার ক্ষতির শংকা করছে ব্যবসায়ীরা।

‎স্থানীয় ব্যবসায়ীরা জানান,শুক্রবার সকাল সোয়া ৬টার দিকে আগুনে সূত্রপাত হয়। ভূরুঙ্গামারী উপজেলায় কোন ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় পাশের উপজেলা নাগেশ্বরী ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। পরে খবর পেয়ে ১ঘন্টা পর নাগেশ্বরী উপজেলার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে। ব্যবসায়ীদের ধারণা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে।

অগ্নিকান্ডে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছোট-বড় দোকানসহ কমপক্ষে ৫০টি দোকানঘর পুড়ে গেছে। 

এই বাজারে কাপড়,কসমেটিকস,ফলের দোকানসহ বিভিন্ন পণ্যের দোকানঘর ছিল। এতে প্রায় কয়েক কোটি টাকার ক্ষতির শংকা করছে স্থানীয় ব্যবসায়ীরা।
‎ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথ বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা আমরা খতিয়ে দেখছি এবং কি পরিমাণে ক্ষতির হয়েছে তা নির্ণয়ের চেষ্টা চলছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ