শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

হেক্সা জয়ের স্বপ্নে ভাঙ্গুড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

অনলাইন ডেস্ক ০৬ June ২০২৬ · Saturday · ০১:১২ পূর্বাহ্ণ
হেক্সা জয়ের স্বপ্নে ভাঙ্গুড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

 

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:

ফিফা ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়ায় ব্রাজিল সমর্থকদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। ব্রাজিলের পতাকা, জার্সি ও ব্যানারে সজ্জিত শত শত সমর্থকের অংশগ্রহণে পুরো পৌর শহর মুখর হয়ে ওঠে সাম্বা ফুটবলের উচ্ছ্বাসে। সমর্থকদের প্রত্যাশা, আসন্ন বিশ্বকাপে ষষ্ঠবারের মতো শিরোপা জিতে ‘হেক্সা’ পূরণ করবে ব্রাজিল।

শুক্রবার বিকেলে সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা ব্রাজিল দলের জার্সি পরে নেচে-গেয়ে প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করেন। এ সময় রাস্তার দুই পাশে অবস্থান নেওয়া সাধারণ মানুষ হাত নেড়ে তাদের শুভেচ্ছা জানান।

ভাঙ্গুড়া পৌর ফিটনেস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তাদের মধ্যে রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী, চাকরিজীবী, ক্রীড়াপ্রেমী তরুণ এবং শিশুরাও ছিলেন। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক, উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক আরিফুজ্জামান আজিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন আহমেদ মুন এবং পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদসহ অন্যান্য ব্রাজিল সমর্থকরা।

আয়োজকদের মতে, বিশ্বকাপ শুধুমাত্র একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; এটি ফুটবলপ্রেমীদের জন্য উৎসব, আবেগ এবং সম্প্রীতির প্রতীক। উপজেলার বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা, চায়ের দোকান ও বাড়িঘরে ইতোমধ্যে বিশ্বকাপ ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।

শোভাযাত্রার অন্যতম উদ্যোক্তা শেখ সাখাওয়াত হোসেন বলেন, “আমরা বাংলাদেশকে হৃদয়ে ধারণ করি। তবে ব্রাজিলের ফুটবল ঐতিহ্য, খেলোয়াড়দের নৈপুণ্য ও সৃষ্টিশীল খেলাধারা আমাদের বিশেষভাবে আকৃষ্ট করে। সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে সমর্থকদের একত্রিত করে এই আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে সুস্থ বিনোদন, ভ্রাতৃত্ববোধ এবং নতুন প্রজন্মের মধ্যে ফুটবলের প্রতি আগ্রহ বাড়ানোর চেষ্টা করা হয়েছে।”

তিনি আরও বলেন, “আমাদের বিশ্বাস, আগামী বিশ্বকাপে ব্রাজিল দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আবারও বিশ্বচ্যাম্পিয়নের মুকুট জয় করবে।”

প্রবীণ ব্রাজিল সমর্থক ও শিক্ষাবিদ প্রভাষক জাফর ইকবাল হিরোক বলেন, “শৈশব থেকেই ব্রাজিল দলের প্রতি আমার গভীর ভালোবাসা। সুন্দর ও শৈল্পিক ফুটবলের জন্য ব্রাজিল বিশ্বজুড়ে সমাদৃত। প্রিয় দলের প্রতি ভালোবাসা ও সমর্থন জানাতেই এই আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।”

স্থানীয়দের মতে, খেলাধুলাকে ঘিরে এমন আয়োজন তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহিত করার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ