শনিবার, ০৬ জুন ২০২৬
সারাদেশ

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে ১ শিশুর মর্মান্তিক মৃত্যু

অনলাইন ডেস্ক ০৬ June ২০২৬ · Saturday · ০১:০৩ পূর্বাহ্ণ
টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে ১ শিশুর মর্মান্তিক মৃত্যু

 

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ।


সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে এসে সৌমিতা সরকার নিঝুম (৮) নামে এক শিশুর ম'র্মা'ন্তি'ক মৃ'ত্যু হয়েছে।

শুক্রবার (৫ জুন) দুপুরের দিকে টাঙ্গুয়ার হাওর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। জানাযায় 
নিহত নিঝুম ধর্মপাশা উপজেলার কামলাবাজ গ্রামের বাসিন্দা এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পরিদর্শক (এসআই)স্বপন চন্দ্র সরকারের মেয়ে।

একাধিক সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, ভ্রমণশৈলী নামে হাউজবোটটি নির্মাণের পর উদ্বোধনী প্রথম ট্রিপ ছিল আজ।

নতুন চালু হওয়া এই হাউজবোটে প্রথম দিনে পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের নিয়ে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে বের হোন। হাওরের পানিতে গোসল শেষে বোটটি নিলাদ্রী লেকের উদ্দেশ্যে রওনা করে। এসময় হাউজবোটের পেছন থেকে সামনের দিকে আসার পথে অসাবধানতাবশত বোটের ইঞ্জিনের মধ্যে পড়ে যায় শিশু কন্যা নিঝুম।

হাউজবোটের স্বত্বাধিকারী পংকজ রায় জানান, এটি তাদের প্রথম ট্রিপ ছিল। দুর্ঘটনার সময় নিঝুম তার মা ও বোনের সঙ্গে ছিল। ইঞ্জিনের মধ্যে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই বন্ধ করা হলেও তাকে আর জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। মেশিনের আ'ঘা'তে তার শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়।

নিহতের বাবা এসআই স্বপন চন্দ্র সরকার সিলেট মেট্রোপলিটন পুলিশে কর্মরত আছেন, তিনি জানান,স্ত্রী,দুই মেয়ে ও আত্মীয়ের সঙ্গে নিয়ে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে গিয়েছিল। কিন্তু দু'র্ঘ'ট'না'য় মেয়েটিকে হারালাম।

টাঙ্গুয়ার হাওরে ভ্রমণকালে দুর্ঘটনায় শিশুর  মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আমিনুল ইসলাম।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ন্যাশনাল ওলামা এলায়েন্স ময়মনসিংহ জেলা নব নির্বাচিত কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা

ন্যাশনাল ওলামা এলায়েন্স ময়মনসিংহ জেলা নব নির্বাচিত কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা

 মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলা ন্যাশনাল ওলামা এলায়েন্স এর আয়োজন...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫৬ পূর্বাহ্ণ
কেএমপির বিশেষ যৌথ অভিযানে ৬৩ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার; জব্দ ১১ মোটরসাইকেল ও পিকআপ

কেএমপির বিশেষ যৌথ অভিযানে ৬৩ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার; জব্দ ১১ মোটরসাইকেল ও পিকআপ

 নিজস্ব প্রতিবেদক, খুলনা:খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) উত্তর ও দক্ষিণ বিভাগের উদ্য...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫৩ পূর্বাহ্ণ
নান্দাইলে ১৪৪ ধারা জারি

নান্দাইলে ১৪৪ ধারা জারি

 মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া এলাকায় দুই...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫১ পূর্বাহ্ণ