শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কালাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক ০৪ June ২০২৬ · Thursday · ০৯:২৪ অপরাহ্ণ
কালাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মোঃ মোকাররম হোসাইন 
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের কালাইয়ে পুকুরের পানিতে ডুবে জোবায়ের হোসেন নামে ২ বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ জুন) সকাল পৌনে সাড়ে ১০টার কালাই পৌরশহরের আঁওড়া কালিমহুর মহল্লায় দড়াগাড়ি নামক পুকুরে এ ঘটনা ঘটে। 
মারা যাওয়া জোবায়ের হোসেন আঁওড়া কালিমহুর মহল্লার মো. জুয়েল রানার ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।

পরিবারের বরাত দিয়ে ওসি রফিকুল ইসলাম জানান, শিশু জোবায়ের হোসেন সকালে বাড়ির উঠোনে অন্য শিশুদের সাথে খেলা করছিল। সবার অগোচরে সে বাড়ির পাশের পুকুরে পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে প্রতিবেশীরা পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে চিৎকার করতে থাকে। পরে পরিবারের লোকজন এসে শিশুকে উদ্ধার করে কালাই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই শিশুকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ