শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

ঝিনাইগাতীতে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্যসচেতনতা কর্মসূচি

অনলাইন ডেস্ক ০৪ June ২০২৬ · Thursday · ০৯:২২ অপরাহ্ণ
ঝিনাইগাতীতে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্যসচেতনতা কর্মসূচি

 

শেরপুর প্রতিনিধি,

শেরপুরের ঝিনাইগাতীতে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি ও নারীদের স্বাস্থ্যসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সকালে উত্তরণ পাবলিক স্কুল প্রাঙ্গণে আয়োজিত রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্বোধন করেন বিদ্যালয়ের পরিচালক প্রভাষক মো. রফিকুল ইসলাম।

উত্তরণ পাবলিক স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন এসব কর্মসূচির আয়োজন করেন। রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার তিন শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। অংশগ্রহণকারীদের মধ্যে রক্তদানে আগ্রহ সৃষ্টি এবং জরুরি সময়ে রক্ত সংগ্রহ সহজ করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

একই দিনে দুপুরে বিদ্যালয়ের সভাকক্ষে নারীদের প্রাথমিক স্বাস্থ্য সমস্যা ও স্বাস্থ্যসচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি ওয়াশিম মিয়া। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. সজিব।

এতে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান খানের সঞ্চালনায় বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মেহেদী হাসান, সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. জাহিদুল হক মনির,
নারী ও শিশু বিষয়ক সম্পাদক সাবিহা সুলতানা মলি প্রমুখ।

বক্তারা নারীদের স্বাস্থ্যসেবা গ্রহণে সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে ধারণা এবং সময়মতো চিকিৎসা নেওয়ার গুরুত্ব তুলে ধরেন।

পরে মেয়েদের পিরিয়ডকালীন সুরক্ষায় সচেতনতা বাড়াতে ছাত্রীদের মধ্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের সহসভাপতি জান্নাতুল রাদিয়া বর্ষা, যুগ্ম সাধারণ সম্পাদক সারাফ আনিসা অপূর্ব, সাংগঠনিক সম্পাদক  মো. সোহেল রানা, দপ্তর সম্পাদক  কামরুজ্জামান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরাফাত রিফাত, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আরাফাত আক্তার তামান্না,  জনসংযোগ সম্পাদক রিফাত হাসান, সদস্য রাফিয়ান সরকার সিডর, আবুল কাশেম, জুবায়ের আহসান জিয়নসহ বিদ্যালয়ের  শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকরা উপস্থিত ছিলেন।

 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ