শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাব'র জুন-২৬ মাসিক সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক ০৪ June ২০২৬ · Thursday · ০৯:১২ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাব'র জুন-২৬ মাসিক সভা অনুষ্ঠিত

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবে'র মাসিক সাধারন সভা ও ঈদ-উল আজহা পরবর্তী মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

৩ই জুন (বুধবার) রাত ৮টায় উপজেলার বসুরহাট পৌরসভায় অবস্থিত গ্রান্ড হোটেল এন্ড পার্টি সেন্টারে এই সাধারন সভা ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়

উক্ত মাসিক সভায়, উপস্থিত ছিলেন,  কোম্পানীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি, এ.এইচ.এম মান্নান মুন্না, সিনিয়র সহসভাপতি মেজবাহ উদ্দিন, সহ সভাপতি, মোহাম্মদ উল্লাহ মিরাজ, সাধারণ সম্পাদক, এম.এস আরমান, সহ- সাধারণ সম্পাদক মোঃ সাহাদাৎ হোসেন, দপ্তর সম্পাদক আব্দুল আজিজ সায়েমসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

মাসিক সভায় সদস্যরা জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা ও অসঙ্গতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সভায় এসব সমস্যা চিহ্নিতকরণ, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

কিশোর গ্যাং, মাদক, অবৈধ বালু উত্তোলন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও উপজেলার সার্বিক উন্নয়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্যরা।

বক্তারা বলেন, একটি নিরাপদ, মাদকমুক্ত ও উন্নত কোম্পানীগঞ্জ গড়ে তুলতে প্রশাসন, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

এছাড়াও এলাকার সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়েও সদস্যরা মতামত তুলে ধরেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ