শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

ধনু নদীতে অবৈধ বালু উত্তোলন: ড্রেজার জব্দ, চারজনকে জরিমানা

অনলাইন ডেস্ক ০৪ June ২০২৬ · Thursday · ০৯:০৯ অপরাহ্ণ
ধনু নদীতে অবৈধ বালু উত্তোলন: ড্রেজার জব্দ, চারজনকে জরিমানা

 

আল-আমিন হাসান, নিকলী (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের ধনু নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে চারজনকে আটক করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার বাল্কহেডও জব্দ করা হয়।

বুধবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে নিকলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহিদুল্লাহর নেতৃত্বে ধনু নদীর সিংপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর গ্রামের মো. আলম (৩৫), সাকুয়া গ্রামের আনোয়ার (২৮), তাড়াইল উপজেলার মাগরী গ্রামের মো. মনির (৩০) এবং সৈলাহাটি গ্রামের সজিব মিয়া (১৮)।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র ধনু নদীর তলদেশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ দল মধ্যরাতে অভিযান চালিয়ে বালু উত্তোলনের সময় চারজনকে আটক করে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে একটি ড্রেজার বাল্কহেড জব্দ করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর সংশ্লিষ্ট ধারায় চারজনকে মোট ২ লাখ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাঁদের এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ধনু নদীতে দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলনের কারণে সিংপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় নদীভাঙন বৃদ্ধি পেয়েছে। এতে ফসলি জমি, বসতভিটা, বাজার ও বিভিন্ন স্থাপনা ঝুঁকির মুখে পড়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহিদুল্লাহ বলেন, “নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ