শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

বরিশালে ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

অনলাইন ডেস্ক ০৪ June ২০২৬ · Thursday · ০৯:০২ অপরাহ্ণ
বরিশালে ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

 

বরিশাল সদর প্রতিনিধি, আব্দুল্লাহ জিম

বরিশালে ইয়াবা ও গাঁজাসহ তানহান আহমেদ নীরব (২৫) নামে এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (৩ জুন) রাত সাড়ে ১১টার দিকে নগরীর কেডিসি কলোনি এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্সের রেশন স্টোরে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, কেডিসি কলোনি এলাকায় মাদকদ্রব্য কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে স্টিমারঘাট ফাঁড়ি পুলিশের একটি দল। অভিযানের সময় তানহান আহমেদ নীরবকে সন্দেহজনক অবস্থায় আটক করা হয়।

আটকের পর তিনি নিজেকে পুলিশ কনস্টেবল হিসেবে পরিচয় দেন। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তার দেহ তল্লাশি চালানো হলে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট ও পাঁচ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. শিহাব উদ্দিন বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক পুলিশ সদস্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয় বিবেচনা না করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ