শনিবার, ১৩ জুন ২০২৬
সারাদেশ

তাড়াইলে ফাঁসিতে ঝুলে গৃহবধূর মৃত্যু

অনলাইন ডেস্ক ০৩ June ২০২৬ · Wednesday · ১১:৪৭ অপরাহ্ণ
তাড়াইলে ফাঁসিতে ঝুলে গৃহবধূর মৃত্যু


রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ):

কিশোরগঞ্জের তাড়াইলে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে থাকা এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

তাড়াইল থানা সূত্রে জানা যায়, বুধবার (৩ জুন) 
উপজেলার দিগদাইড় ইউনিয়নের লক্ষীপুর গ্রামে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করা এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এক সন্তানের জননী আত্মহত্যাকারী রিমা আক্তার (২৩) লক্ষীপুর গ্রামের রুবেল মিয়ার স্ত্রী। তিনি তাড়াইল-সাচাইল ইউনিয়নের পশ্চিম সাচাইল (বালিগাতি) গ্রামের মৃত জালাল উদ্দিনের মেয়ে।

ফাঁসিতে ঝুলে আত্মহত্যাকারী রিমা আক্তারের
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে রিমার স্বামী রুবেল মিয়া গরুর জন্য ঘাস কাটতে বাড়ির বাইরে যান। এ সময় রিমা আক্তার ঘরে একাই ছিলেন। সকাল ১০ টায় স্বজনরা ঘরের ভেতরে তাকে ধন্নার সঙ্গে উড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত দেখতে পান। খবর পেয়ে তাড়াইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহে থানায় নিয়ে আসেন।

তাড়াইল থানার (ভারপ্রাপ্ত) অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় তাড়াইল থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে। মামলা নং- ৮/২০২৬।  
তিনি আরও জানান, আইনগত পরীক্ষা শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে ।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

মুমুরদিয়া ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের মানুষের সেবক হিসেবে কাজ করবো-ইসরাত জাহান দিপা

মুমুরদিয়া ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের মানুষের সেবক হিসেবে কাজ করবো-ইসরাত জাহান দিপা

কিশোরগঞ্জ প্রতিনিধি:আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার...

১৩ June ২০২৬ · Saturday · ১২:১২ পূর্বাহ্ণ