শনিবার, ০৬ জুন ২০২৬
সারাদেশ

হাওর অঞ্চলের অবহেলিত সাধারণ মানুষের সুখে দুঃখে তাদের পাশে থাকবো-ইসতিয়াক আহমেদ নাসির

Admin ০৩ June ২০২৬ · Wednesday · ০৪:১৫ অপরাহ্ণ
হাওর অঞ্চলের অবহেলিত সাধারণ মানুষের সুখে দুঃখে তাদের পাশে থাকবো-ইসতিয়াক আহমেদ নাসির
হাওর অঞ্চলের অবহেলিত সাধারণ মানুষের সুখে দুঃখে তাদের পাশে থাকতে চাই-ইসতিয়াক আহমেদ নাসির

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের নিকলীতে এলাকার উঠতি বয়সী যুব সমাজকে মাদকসহ বিভিন্ন অপরাধ থেকে বিরত রাখতে সহমূল স্পোর্টিং ক্লাব আয়োজিত ১০ তম ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ জুন) বিকালে নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের শহরমূল যুবসমাজের আয়োজনে শহরমূল এলাকায় এই ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় আশপাশের কয়েক উপজেলার নানান শ্রেণিপেশা ও বয়সের হাজার হাজার নারী-পুরুষের ঢল নামে। এ সময় মানুষজন মাঠের দুই পাশে দাড়িয়ে খেলা উপভোগ করেন।

নিকলী উপজেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর আলম মেম্বারের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ নাসির।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন,ঢাকা মহানগর যুবদলের সদস্য সেলিম আহমেদ রেজা।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ নাসির বলেন,খেলাধুলা মানুষের মাঝে একটি বন্ধন সৃষ্টি করে।এ আয়োজনে অনেক মানুষ উপস্থিত হয়েছে। সমাজ থেকে মাদক বন্ধ করতে খেলাধুলা সবার উদ্যোগে টিকিয়ে রাখতে হবে।

তিনি আরো বলেন,আমি হাওর অঞ্চলের অবহেলিত সাধারণ মানুষকে ভালবাসে তাদের সুখে দুঃখে পাশে থাকতে চাই।বেকার যুব সমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে চাই।

পরে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

খেলা দেখতে আসা দর্শকরা জানান, অনেকদিন পর ফুটবল খেলা দেখে খুবই প্রানবন্ত হয়েছি। এমন আয়োজন সব সময় দেখতে চাই।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ন্যাশনাল ওলামা এলায়েন্স ময়মনসিংহ জেলা নব নির্বাচিত কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা

ন্যাশনাল ওলামা এলায়েন্স ময়মনসিংহ জেলা নব নির্বাচিত কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা

 মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলা ন্যাশনাল ওলামা এলায়েন্স এর আয়োজন...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫৬ পূর্বাহ্ণ
কেএমপির বিশেষ যৌথ অভিযানে ৬৩ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার; জব্দ ১১ মোটরসাইকেল ও পিকআপ

কেএমপির বিশেষ যৌথ অভিযানে ৬৩ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার; জব্দ ১১ মোটরসাইকেল ও পিকআপ

 নিজস্ব প্রতিবেদক, খুলনা:খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) উত্তর ও দক্ষিণ বিভাগের উদ্য...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫৩ পূর্বাহ্ণ
নান্দাইলে ১৪৪ ধারা জারি

নান্দাইলে ১৪৪ ধারা জারি

 মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া এলাকায় দুই...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫১ পূর্বাহ্ণ