শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

রাজধানীর আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযানে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

অনলাইন ডেস্ক ০৩ June ২০২৬ · Wednesday · ০৩:১০ অপরাহ্ণ
রাজধানীর আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযানে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

ঢাকা জেলা প্রতিনিধি :
(নারয়ন সরকার সবুজ)

রাজধানীর আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা রয়েছে এবং তাদের একটি হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২ জুন) রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ধামসোনা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হালিম মেম্বার (৫৫) এবং ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল মোল্লা (৩৫)কে গ্রেফতার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, গ্রেফতারকৃত আব্দুল হালিম মেম্বারের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত দুটি মামলাসহ মোট চারটি মামলা রয়েছে। অপরদিকে সোহেল মোল্লার বিরুদ্ধে সাতটি মামলা বিচারাধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত দুই নেতাকে আশুলিয়া থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মামলাটি ২০২৪ সালের ২৫ নভেম্বর দায়ের করা হয়েছিল এবং এতে দাঙ্গা, সংঘবদ্ধ হামলা ও হত্যার অভিযোগ রয়েছে।

প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ