শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সারাদেশ

অষ্টগ্রামে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাদাবি ও বাড়িঘর ছেড়ে দেওয়ার হুমকিতে পরিবারটি বর্তমানে খোলা আকাশের নিচে

অনলাইন ডেস্ক ০২ June ২০২৬ · Tuesday · ০৬:৩৯ অপরাহ্ণ
অষ্টগ্রামে  বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাদাবি ও বাড়িঘর ছেড়ে দেওয়ার হুমকিতে পরিবারটি বর্তমানে খোলা আকাশের নিচে

‎
‎বিজয় কর রতন,  কিশোরগঞ্জ প্রতিনিধি: 
‎কিশোরগঞ্জের অষ্টগ্রামে ক্রয়কৃত বাড়ি ভেঙে নতুন ভবন নির্মাণে বাধা, চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগে বাড়িঘর ছেড়ে অনিশ্চিত জীবনযাপন করছেন এক মা ও তার তিন ছেলে। এ ঘটনায় অভিযোগের তীর উঠেছে অষ্টগ্রাম সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সজু মিয়া ও তার ভাইদের বিরুদ্ধে।
‎
‎অভিযোগকারী পুতুল বেগম (৪৮), স্বামী হামিদ মিয়া। তাদের তিন ছেলে রনি মিয়া, জনি মিয়া ও রকি মিয়া। পরিবারটির বাড়ি অষ্টগ্রাম সদর ইউনিয়নের কাজীপাড়া গ্রামে।
‎
‎পরিবারটির দাবি, ২০১৫ সালে তারা অষ্টগ্রাম সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সজু মিয়ার কাছ থেকে ১৬ লাখ টাকায় দুইতলা ভবনসহ ৩ শতাংশ জমি ক্রয় করেন। বর্তমানে সম্পত্তিটির বাজারমূল্য প্রায় ৩৫ লাখ টাকা।
‎
‎পুতুল বেগমের পরিবার জানায়, দীর্ঘদিনের ব্যবহারে ভবনটি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যেকোনো সময় ভবনটি ধসে পড়ার আশঙ্কা থাকায় তারা পুরাতন ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেন। কিন্তু এতে বাধা দেন সজু মিয়া ও তার ভাইয়েরা।
‎
‎পুতুল বেগমের ছেলে জনি মিয়ার অভিযোগ, গত ১০ বছর ধরে তারা ঝুঁকিপূর্ণ ভবনটি ভেঙে নতুন ভবন নির্মাণের চেষ্টা করলেও সজু মিয়া ও তার ভাইয়েরা বিভিন্নভাবে বাধা দিয়ে আসছেন। তিনি দাবি করেন, তাদের সম্পত্তি নামমাত্র মূল্যে বিক্রি করে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করা হয়। এতে রাজি না হওয়ায় তাদের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় এবং হত্যার হুমকি দেওয়া হয়।
‎
‎এ ঘটনায় পুতুল বেগম ও তার পরিবারের পক্ষ থেকে গত ১ জুন ২০২৬ অষ্টগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে সজু মিয়া ও তার দুই ভাইকে অভিযুক্ত করা হয়েছে।
‎
‎পরিবারটির দাবি, ভবনটি ধসে পড়ার আশঙ্কায় তারা ঘর ছাড়তে বাধ্য হয়েছেন। গত তিন দিন ধরে তারা ঘরের আসবাবপত্র নিয়ে অষ্টগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের উত্তর পাশে ডিসি রোড এলাকায় খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।
‎
‎এ বিষয়ে অভিযুক্ত অষ্টগ্রাম সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সজু মিয়ার বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
‎
‎অষ্টগ্রাম থানার এস আই রিপন পাল জানান, ওসি স্যার বর্তমানে ছুটিতে আছে স্যার আসলে এটা সমাধানের জন্য দু'পক্ষ কে নিয়ে বসা হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ