শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সারাদেশ

তাড়াইলে প্রচণ্ড তাপদাহে কদর বেড়েছে আখের রসের

অনলাইন ডেস্ক ০২ June ২০২৬ · Tuesday · ০৬:৩৪ অপরাহ্ণ
তাড়াইলে প্রচণ্ড তাপদাহে কদর বেড়েছে আখের রসের


রুহুল আমিন,তাড়াইল (কিশোরগঞ্জ):

আখের রস গরমে প্রশান্তি আনতে দারুণ কার্যকর। এছাড়াও ভিটামিন-সি তো আছেই। প্রচন্ড তাপদাহে একটু প্রশান্তির জন্য আখের রস খেতে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদর বাজারের রাস্তার ধারে ধারে ভিড় জমিয়েছে সকল শ্রেণি-পেশার মানুষ।

প্রচন্ড গরমে উপজেলা সদর বাজারে 
বিভিন্ন গ্রাম থেকে আসা মানুষজন একটু প্রশান্তি পেতে অনেকেই আখের রসের দোকানে ভিড় করছে। মঙ্গলবার (২ জুন) দুপুরে চোখ পড়ে উপজেলা পরিষদ মসজিদের সামনে  ‘আখের রসের’ দোকানে ভিড় জমানোর দৃশ্য।

সাধারনত আখ মেশিনে চেপে বের করা হয় আখের রস। যার এক গ্লাাসের দাম রাখা হয় মাত্র ১০ টাকা। সত্তরোত্তর বৃদ্ধা আবদুর রহিম মিয়া বলেন, প্রচন্ড গরমে হাঁফিয়ে উঠেছি, তাই আখের রস খেতে এই দোকানে এসেছি। আখের রস খেলে হয়তো কিছুটা ভালো লাগবে।রাজমিস্ত্রী রাইহান বলেন, গরমের কারণে পানির অনেক তৃষ্ণা লেগেছিল তাই কিভাবে আখের রস খাবো এই চিন্তায় ছিলাম। অটোরিকশা  থেকে নেমে কিছুদূর হাঁটতেই উপজেলা মসজিদের সামনে দেখা মিলে এই আখের রসের দোকানটি। পরে ২০ টাকা দিয়ে দুই গ্লাস আখের রস খেয়ে নিলাম‌। এখন একটু ভালো লাগছে।

উপজেলার ধলা ইউনিয়নের কলুমা গ্রামের  আখের রস বিক্রেতা ফজলে রাব্বি মিয়া
বলেন, এ বছর গরমের শুরু থেকেই আমি এখানে আখের রস বিক্রি করে আসছি‌। অন্যান্য দিনের চেয়ে আজকে গরম অনেক বেশি। তাই বেচা-বিক্রিও অনেক বেশি হচ্ছে। অন্য দিনের তুলনায় আজকে লোকজন বেশি থাকায় মাঝে মধ্যে ভিড় জমে যাচ্ছে। তিনি আরো বলেন, দৈনিক ৫/৬ হাজার টাকার আখের রস বিক্রি করতে পারলে ১ হাজার টাকা লাভ থাকে।

আখের রসের উপকারিতা সম্পর্কে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. অতীশ দাস রাজিব বলেন, ২৫০ মিলি লিটারের এক গ্লাস আখের রস পান করলে শরীরের ক্লান্তি নিরাময় হয়। শরীরের দুর্বলতা সেরে যায়। শিশুদের শারীরিক বৃদ্ধি ঘটায়। আখ চিবিয়ে খেলে মুখের ও দাঁতের ব্যায়াম হয়। আখের রস স্বাস্থ্য সম্মত উপায়ে পান করলে শরীরের রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি পায়। তিনি আরো বলেন, আখের রসের সাথে সামান্য লেবুর রস মিশিয়ে দিলে লেবুর রসের ফ্লেভার মিশ্রিত হয়। এই লেবুর রসের ফ্লেভার মিশ্রিত রস পান করলে ভিটামিন সি এর ঘাটতি পূরণ হয় এবং এই লেবু মিশ্রিত রস পান করলে সু-স্বাদু অনুভব হয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ