শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান

অনলাইন ডেস্ক ০২ June ২০২৬ · Tuesday · ০৬:৩২ অপরাহ্ণ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান



মো: আল-মাহফুজ শাওন, খুলনা:

বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি -এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, খুলনা মহানগর শাখার উদ্যোগে নগরীর অন্যতম দর্শনীয় ও গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা ৭নং ঘাট নদীবন্দর এলাকায় পরিচ্ছন্নতা ও সেবামূলক কর্মসূচি পালন করা হয়েছে।

আজ অনুষ্ঠিত এ কর্মসূচির অংশ হিসেবে ৭নং ঘাট ও আশপাশের এলাকাজুড়ে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করেন এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এলাকাবাসী ও পথচারীদের মধ্যে পরিচ্ছন্ন পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরেন।

এছাড়া পরিবেশবান্ধব ও স্বাস্থ্যসম্মত নগরী গড়ে তোলার প্রত্যয়ে এলাকায় ডাস্টবিন স্থাপন করা হয়। নেতৃবৃন্দ জানান, শুধু রাজনৈতিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না থেকে সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকাই স্বেচ্ছাসেবক দলের অন্যতম লক্ষ্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে জনসেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তারা উল্লেখ করেন।

খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব ইস্তিয়াক আহমেদ ইসতির নির্দেশনায় এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের সার্বিক তত্ত্বাবধান ও সমন্বয়ে কর্মসূচিটি বাস্তবায়িত হয়। এতে খুলনা সদর থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক কর্মী অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারী নেতাকর্মীরা বলেন, পরিচ্ছন্ন পরিবেশ শুধু সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং জনস্বাস্থ্য সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ ধরনের সেবামূলক কার্যক্রম নিয়মিত পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মসূচি শেষে নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর আদর্শ বাস্তবায়নে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ