শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সারাদেশ

র‍্যাবের অভিযানে সানি হত্যা মামলার মূল আসামি আটক

অনলাইন ডেস্ক ০২ June ২০২৬ · Tuesday · ০৬:২৫ অপরাহ্ণ
র‍্যাবের অভিযানে সানি হত্যা মামলার মূল আসামি আটক


আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলায় চরফারদীয় ইউনিয়ন হিজলিয়া গ্রামে পূর্বশত্রুতার জেরে সংঘটিত  মো. সানি (২২) হত্যা মামলার প্রধান আসামি মফিজুল (৩৫) কে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতারকৃত মফিজুল উপজেলার হিজলীয়া গ্রামের সুরুজ মিয়ার ছেলে।
আজ সোমবার (১ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট সদর উপজেলার চিনিকল এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্প।
র‍্যাব সূত্রে জানা যায়, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-২, র‍্যাব-১৪ (কিশোরগঞ্জ ক্যাম্প) এবং সিপিসি-৩, র‍্যাব-৫ (জয়পুরহাট) এর একটি চৌকস দল যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে জয়পুরহাটের চিনিকল এলাকা থেকে দীর্ঘদিন পলাতক থাকা প্রধান আসামি মফিজুলকে গ্রেফতার করা হয়। পরে তাকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাকুন্দিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৩ই  এপ্রিল দিবাগত রাতে সানি বাড়ি থেকে স্থানীয় একটি দোকানে যাওয়ার উদ্দেশ্যে বের হন। এ সময় পূর্বশত্রুতার জেরে ওত পেতে থাকা মফিজুলসহ অন্যান্য অভিযুক্তরা তার ওপর অতর্কিত হামলা চালায় এবং ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পরদিন নিহত সানির স্ত্রী সুমাইয়া আক্তার বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ ঘটনায় এর আগে পুলিশ তিনজন আসামিকে গ্রেফতার করলেও প্রধান আসামি মফিজুল দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। অবশেষে র‍্যাবের অভিযানে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।
 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ