শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সারাদেশ

পাকুন্দিয়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক ০২ June ২০২৬ · Tuesday · ০৬:১৭ অপরাহ্ণ
পাকুন্দিয়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত


আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, চুরি-ছিনতাই প্রতিরোধ, ইভটিজিং ও মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসন, অবৈধ অটোরিকশা চলাচল বন্ধ এবং অবৈধ বালু উত্তোলন রোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মঙ্গলবার (২ জুন) সকাল ১১টায় পাকুন্দিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া-কটিয়াদী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দীন। সভায় সভাপতিত্ব করেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মিজ রিফাত জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা নূরে আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, পাকুন্দিয়া সরকারি কলেজের প্রতিনিধি আমজাদ হোসেন, পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসার উদ্দিন মানিক, পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এস. এম. মিনহাজ উদ্দিন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. তৌফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. আতিকুর রহমান (মাসুদ), পাকুন্দিয়া থানার তদন্ত কর্মকর্তা খোকন চন্দ্র দাস, পাকুন্দিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে. এম. মুহিবুল্লাহ (বচ্চন), চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুন নাহার (আপেল), চেয়ারম্যান শামছউদ্দিন, চেয়ারম্যান আব্দুল হামিদ টিটু, সদস্য এমদাদুল হক (মাসুদ), সদস্য মো. ইফরান উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাকুন্দিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আনম মমতাজ উদ্দিন, পৌর আমির মো. নাজমুল ইসলাম এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. শরিফুল আলম সুজন।
সভায় বক্তারা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি মাদক, চুরি-ছিনতাই ও বিভিন্ন সামাজিক অপরাধ দমনে আরও কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তারা শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ