শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

ইলিশা লঞ্চঘাট পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী, নিরাপত্তা নিশ্চিতকরণে জেলা পুলিশের তৎপরতা

অনলাইন ডেস্ক ০১ June ২০২৬ · Monday · ০৬:২৮ অপরাহ্ণ
ইলিশা লঞ্চঘাট পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী, নিরাপত্তা নিশ্চিতকরণে জেলা পুলিশের তৎপরতা

মিরাজ হোসেন, ভোলা প্রতিনিধি:
ভোলার ঐতিহ্যবাহী ও অন্যতম ব্যস্ত নৌপথ কেন্দ্র ইলিশা লঞ্চঘাট পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।
রবিবার (৩১ মে) তিনি সরেজমিনে ইলিশা লঞ্চঘাটের সার্বিক কার্যক্রম, যাত্রীসেবার মান এবং নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান এবং পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।
এছাড়াও উপস্থিত ছিলেন ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম, নৌপরিবহন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলা পুলিশের অন্যান্য সদস্যরা।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ঘাটের অবকাঠামোগত সুবিধা, যাত্রীদের সেবা কার্যক্রম এবং নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন। এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে যাত্রীদের নির্বিঘ্ন ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে তাকে অবহিত করা হয়।
জেলা পুলিশ জানায়, ইলিশা লঞ্চঘাটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে পুলিশ সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করছেন।
ভোলা জেলা পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণ মানুষের নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে তারা সর্বদা সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ