শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় শিশু আলিফ নিহত আহত এক

অনলাইন ডেস্ক ০১ June ২০২৬ · Monday · ০৬:১৮ অপরাহ্ণ
হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় শিশু আলিফ নিহত আহত এক


সঞ্জিত চন্দ্র শীল 
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় আলিফ (১২)নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক শিশু। রবিবার (৩১ মে) বিকালে উপজেলার হোগলাকান্দি বোর্ড বাজার এলাকায় হোসেনপুর-কিশোরগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু আলিফ উপজেলার জিনারী ইউনিয়নের পিপলাকান্দি গ্রামের ফারুক মিয়ার ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বিকালে বোর্ড বাজারের চা দোকানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল আলিফ। এ সময় পিছন দিক থেকে আসা একটি দ্রুতগামী অটোরিকশা তাকে সজোরে চাপা দেয়। দুর্ঘটনার তীব্রতায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে সে। এ সময় অটোরিকশার ধাক্কায় পাশে থাকা আরও এক শিশু গুরুতর আহত হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহত দুই শিশুকে উদ্ধার করে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আলিফকে মৃত ঘোষণা করেন। আহত অপর শিশুটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
খবর পেয়ে হোসেনপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি জব্দ করে এবং চালককে আটক করে।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন-দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অটোরিকশা ও চালককে আটক করেছে। নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১২ বছরের শিশু আলিফের অকাল মৃত্যুতে পিপলাকান্দি গ্রামসহ পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজন ও প্রতিবেশীদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো গ্রাম। হোসেনপুর-কিশোরগঞ্জ মহাসড়কে বোর্ড বাজার এলাকায় প্রায়ই বেপরোয়া অটোরিকশা ও যানবাহনের কারণে দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। তারা মহাসড়কে গতি নিয়ন্ত্রণ ও ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ