শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

সংবাদ প্রকাশের পর উখিয়ার প্রতিবন্ধী মুহছেনার পরিবার পেল কোরবানির ত্রাণসামগ্রী

অনলাইন ডেস্ক ০১ June ২০২৬ · Monday · ০৫:৪৪ অপরাহ্ণ
সংবাদ প্রকাশের পর উখিয়ার প্রতিবন্ধী মুহছেনার পরিবার পেল কোরবানির ত্রাণসামগ্রী

সিরাজুল কবির বুলবুল, উখিয়া, কক্সবাজার

দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের পর উখিয়া উপজেলা প্রশাসনের সুদৃষ্টি পড়ে অসহায় প্রতিবন্ধী মুহছেনার পরিবারের ওপর। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পরিবারটির হাতে পৌঁছে দেওয়া হয়েছে কোরবানির ত্রাণসামগ্রী।

গত ১৫ মে দৈনিক পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে অসহায় ও দরিদ্র প্রতিবন্ধী শিশু রবিউল আলমের পরিবারের মানবেতর জীবনযাপনের চিত্র তুলে ধরা হয়। ওই সংবাদের পরিপ্রেক্ষিতে ঈদের দিন সন্ধ্যায় উখিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারটির জন্য ত্রাণসামগ্রী প্রদান করা হয়।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আসমার উদ্যোগ ও মানবিক সহায়তায় দরিদ্র ও অসহায় পরিবারটি কোরবানির মাংসসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পায়।

ত্রাণসামগ্রী পেয়ে মুহছেনা বেগম আবেগাপ্লুত হয়ে বলেন, “আমি সত্যিই অনেক খুশি। আমার পরিবারের দুর্দশার খবর পত্রিকায় প্রকাশিত হওয়ার পরও কোনো ধনী ব্যক্তি কিংবা রাজনৈতিক নেতা আমাদের খোঁজ নিতে আসেননি। কিন্তু উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজ উদ্যোগে খোঁজ নিয়ে আমার বাড়িতে ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছেন। এজন্য আমি তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

স্থানীয়রা উপজেলা প্রশাসনের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রশাসনের প্রশংসা করেছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ