শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

গণমাধ্যম কর্মীর উপর সন্ত্রাসী হামলা

অনলাইন ডেস্ক ০১ June ২০২৬ · Monday · ০৫:২৭ অপরাহ্ণ
গণমাধ্যম কর্মীর উপর সন্ত্রাসী হামলা

 

মোহাম্মদ আজিজুল ইসলাম   কুলাউড়া  উপজেলা প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পূর্ব মনসুর এলাকায়  দৈনিক   ভোরের পাতা  কুলাউড়ার প্রতিনিধি  সাংবাদিক রুবেল বখস পাভেলের ওপর পূর্বপরিকল্পিতভাবে বর্বরোচিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। মএলাকায় সংঘটিত বিভিন্ন অপরাধ ও অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে চিহ্নিত এক অপরাধী এই হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শনিবার (৩১ মে) বিকেলে উপজেলার পূর্ব মনসুর গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত পূর্ব মনসুর গ্রামের বাসিন্দা সুন্দর আলীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘ ৪ মাস প্রবাস জীবন শেষে গত শনিবার (৩১ মে) দেশে ফেরেন সাংবাদিক রুবেল বখস পাভেল। ওই দিন বিকেলেই নিজ বাড়ির সামনে হাঁটাহাঁটির করার সময় পূর্বপরিকল্পিতভাবে তার ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলায় তিনি গুরুতর রক্তাক্ত জখম ও আহত হন।
পরে স্থানীয় লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য জরুরী
ভিত্তিতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের দাবি, সাংবাদিক পাভেল দীর্ঘদিন ধরে এলাকায় সংঘটিত নানা অপরাধ, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং বিভিন্ন সময় সংবাদ প্রকাশ করে আসছিলেন। এরই জেরে সামাজিক যোগাযোগমাধ্যমে (সোশ্যাল মিডিয়া) তাকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছিল। অভিযুক্ত সুন্দর আলীর বিরুদ্ধে এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি, অপহরণ এবং ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক রুবেল বখস পাভেল জানান, "কুলাউড়ায় চুরি, ছিনতাই, ডাকাতি, অপহরণ ও ধর্ষণসহ নানা অপকর্মের হোতা সুন্দর আলীর বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সে আমার ওপর ক্ষিপ্ত ছিল। আজ (শনিবার) আমাকে হত্যার উদ্দেশ্যেই সে এই পরিকল্পিত হামলা চালিয়েছে।" এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও তিনি জানান।
এদিকে একজন গণমাধ্যমকর্মীর ওপর প্রকাশ্য দিবালোকে এমন নৃশংস হামলার ঘটনায় কুলাউড়ার সাংবাদিক সমাজ ও স্থানীয় সচেতন মহলের মধ্যে ব্যাপক ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সুধী সমাজ ও সাংবাদিক নেতৃবৃন্দ এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সাথে ঘটনার সুষ্ঠু তদন্ত করে চিহ্নিত অপরাধী সুন্দর আলীকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
তবে হামলার বিষয়ে জানতে অভিযুক্ত সুন্দর আলীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে, ঘটনার তদন্ত ও মামলার আইনি প্রক্রিয়ার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয় নি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ