শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

তাড়াইলে গরমে বাড়ছে কাঁচা তালের শাঁসের কদর

অনলাইন ডেস্ক ০১ June ২০২৬ · Monday · ০৫:০৩ অপরাহ্ণ
তাড়াইলে গরমে বাড়ছে কাঁচা তালের শাঁসের কদর


রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ):

কিশোরগঞ্জের তাড়াইলে গরমে বাড়ছে কাঁচা তালের শাঁসের কদর। এজন্যই বেশ কিছুদিন থেকেই বিভিন্ন হাট-বাজারে সুস্বাদু তালের শাঁস বিক্রির ধুম পড়েছে।

সোমবার (১ জুন) সরেজমিনে তাড়াইল  উপজেলার বিভিন্ন বাজার ও বিভিন্ন জায়গায় ঘুরে দেখা গেছে, সুস্বাদু এই ফলটি বিক্রেতারা ধারালো দা দিয়ে তাল কেটে তালের শাঁস বের করছে আর ক্রেতারাও অনেক আগ্রহ নিয়ে এই ফলের শাঁস ক্রয় করছেন। তাড়াইল উপজেলা সদর বাজার ভূমি অফিসের সামনে তালের শাঁস ক্রয়কারী স্কুল ছাত্র রফিকুল ইসলাম বলেন, তাল যখন কাঁচা থাকে, তখনও খাওয়া যায়, তখন বাজারে এটি পানি-তাল হিসেবেই বিক্রি হয়।

তাড়াইল উপজেলার সদর বাজার ভূূমি অফিসের সামনে তালশাঁস বিক্রেতা আবু রায়হান জানান, প্রতিটি তালের ভেতরে ৩ থেকে ৪ টি শ্বাস থাকে, প্রতিটি তাল গড়ে ১০ থেকে ১৫ টাকা বেচাকেনা হয়। প্রতিটি তালের পাইকারি দাম ৪ থেকে ৫ টাকা। গরম পড়লে তালের শ্বাস অনেক ভালো বিক্রি হয়। প্রতি বছর আমি এই মৌসুমে তালের শ্বাস বিক্রি করে থাকি।

তাড়াইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অতীশ দাস রাজিব বলেন, তালের শাঁস শরীরের জন্য খুবই উপকারী। গরমের দিনে তালের শাঁস পানি শূন্যতা দুর করে এবং ক্যালসিয়াম, ভিটামিন সি, এ, বিকমপ্লেক্সসহ নানা ধরনের ভিটামিন রয়েছে। তালে থাকা এন্টি অক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। কচি তালের শাঁস রক্তশূন্যতা দুর করে। চোখের দৃষ্টি শক্তি ও মুখের রুচি বাড়ায়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ