শনিবার, ০৬ জুন ২০২৬
সারাদেশ

দিনাজপুর কারাগার থেকে ৭ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় অংশগ্রহণ সাবেক এমপির

Admin ৩০ May ২০২৬ · Saturday · ০৯:৩৮ অপরাহ্ণ
দিনাজপুর কারাগার থেকে ৭ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় অংশগ্রহণ সাবেক এমপির
ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজন দিনাজপুর কারাগার থেকে ৭ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় অংশগ্রহণ

মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজন দিনাজপুর কারাগার থেকে ৭ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় অংশগ্রহণ করেন।
তার পারিবারি সূত্রে জানা যায়, শনিবার সকালে তিনি কারাগার থেকে মুক্ত হয়ে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার উদ্দেশে রওনা দেবেন এবং পিতার জানাজা ও দাফন কার্যক্রমে অংশ নেবেন ।
প্রয়াত বীর মুক্তিযুদ্ধা দবিরুল ইসলাম বৃহস্পতিবার বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

পরিবারের তথ্য অনুযায়ী, শনিবার সকালে ঢাকার থেকে তাঁর মরদেহ এয়ার অ্যাম্বুলেন্সে করে ঠাকুরগাঁওয়ের সমির উদ্দিন কলেজ মাঠে আনা হবে। এরপর নিজ বাসভবনে নেওয়া হবে। বিকেল ৩টায় শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয় । পরে পারিবারিক কবরস্থানে দাফন কাজ সম্পন্ন হয়।

১৯৪৮ সালের ২৯ সেপ্টেম্বর ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন দবিরুল ইসলাম। রাজনৈতিক জীবনের শুরুতে তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)–এর সঙ্গে যুক্ত ছিলেন। পরে ১৯৯৬ সালে তিনি বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দেন।

তিনি বিভিন্ন সময়ে ঠাকুরগাঁও-২ আসন থেকে সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৬ ও ১৯৯১ সালে সিপিবির প্রার্থী হিসেবে বিজয়ী হওয়ার পর পরবর্তীতে আওয়ামী লীগের মনোনয়নে ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন।

সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে তিনি একাধিক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন। এছাড়া তিনি ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা কৃষক লীগের সভাপতির দায়িত্বও পালন করেন।

২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর তার বিরুদ্ধে একাধিক মামলা হয় এবং একই বছরের ৩ অক্টোবর তাকে গ্রেফতার করা হয়। দীর্ঘ কারাভোগের পর তিনি পরে জামিনে মুক্তি পান। পরবর্তীতে অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়, সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। পরিবারের সদস্য ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনের নেতাকর্মীরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ন্যাশনাল ওলামা এলায়েন্স ময়মনসিংহ জেলা নব নির্বাচিত কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা

ন্যাশনাল ওলামা এলায়েন্স ময়মনসিংহ জেলা নব নির্বাচিত কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা

 মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলা ন্যাশনাল ওলামা এলায়েন্স এর আয়োজন...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫৬ পূর্বাহ্ণ
কেএমপির বিশেষ যৌথ অভিযানে ৬৩ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার; জব্দ ১১ মোটরসাইকেল ও পিকআপ

কেএমপির বিশেষ যৌথ অভিযানে ৬৩ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার; জব্দ ১১ মোটরসাইকেল ও পিকআপ

 নিজস্ব প্রতিবেদক, খুলনা:খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) উত্তর ও দক্ষিণ বিভাগের উদ্য...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫৩ পূর্বাহ্ণ
নান্দাইলে ১৪৪ ধারা জারি

নান্দাইলে ১৪৪ ধারা জারি

 মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া এলাকায় দুই...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫১ পূর্বাহ্ণ