খুলনায় জমজমাট আয়োজনে বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
মাহফুজ শাওন,খুলনা:
খুলনা কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কে.সি.সি উইমেন্স কলেজের উদ্যোগে বার্ষিক বনভোজন ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রাণবন্ত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব নজরুল ইসলাম মঞ্জু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির মহিলা দলের আহ্বায়ক সৌয়দা নার্গিস আলী, কলেজের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপালসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও সম্মানিত অতিথিবৃন্দ।
দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা—নাচ, গান ও আবৃত্তি—অনুষ্ঠানকে করে তোলে প্রাণবন্ত ও উপভোগ্য। অতিথিরা শিক্ষার্থীদের পরিবেশনায় মুগ্ধতা প্রকাশ করেন এবং এমন আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মত দেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে উৎসাহিত করতেই এ ধরনের আয়োজন নিয়মিত করা হয়। আনন্দঘন পরিবেশে সম্পন্ন হওয়া এই বনভোজন শিক্ষার্থী ও অতিথিদের মাঝে দারুণ স্মৃতি হয়ে থাকবে।