শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

পাটলাই নদীতে বিয়ের বরযাত্রী নৌকা ডুবে নিখোঁজ শিশুর লাশ ১৫ ঘন্টা পর উদ্ধার

Admin ৩০ May ২০২৬ · Saturday · ০৫:৫০ অপরাহ্ণ
পাটলাই নদীতে বিয়ের বরযাত্রী নৌকা ডুবে নিখোঁজ শিশুর লাশ ১৫ ঘন্টা পর উদ্ধার
পাটলাই নদীতে বিয়ের বরযাত্রী নৌকা ডুবে নিখোঁজ শিশুর লাশ ১৫ ঘন্টা পর উদ্ধার

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিয়ের অনুষ্ঠান শেষে নববধূকে নিয়ে ফেরার পথে ইঞ্জিনচালিত নৌকা ডুবে নিখোঁজ শিশু আব্দুল্লার (৬) মরদহে ১৫ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩০ মে) সকালে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের পাটলাই নদী সংলগ্ন নয়াবন্দ গ্রামের তীর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে।


শিশু ওবায়দুল শাহ্ (৬) উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বালিয়াঘাটা গ্রামের তৌহিদনূর শাহ একমাত্র সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়,শুক্রবার (২৯ মে) উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টাঙ্গুয়ার হাওরের উত্তর-পূর্ব এলাকার বালিয়াঘাটা গ্রাম থেকে বরপক্ষ একটি ইঞ্জিনচালিত ছোট নৌকায় বরযাত্রী নিয়ে কনের বাড়িতে যায়। কনের বাড়ি একই ইউনিয়নের পার্শ্ববর্তী নোয়াবন্দ গ্রামে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বিকেলে নববধূকে নিয়ে ফেরার পথে কনের বাড়ির সামনের হাওরে ইঞ্জিনচালিত নৌকাটি উল্টে ডুবে যায়।


এ সময় অন্য যাত্রীদের দ্রুত উদ্ধার করা সম্ভব হলেও শিশু পানিতে ডুবে নিখোঁজ রয়েছে। ঘটনার সঙ্গে সঙ্গেই স্থানীয়রা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ খসরুল আলমের সহযোগিতায় 
শিশুটিকে উদ্ধারে নদীতে তল্লাশি চালিয়ে খুঁজে পায়নি। পরে শনিবার সকালে ফের তল্লাশির ১৫ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।
তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম জানান, পানিতে ডুবে শিশুর মৃত্যুর খবর শুনেছি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ