শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

তাহিরপুরে পাটলাই নদীতে বরযাত্রীর নৌকাডুবে ১ শিশু নিখোঁজ

Admin ৩০ May ২০২৬ · Saturday · ১১:০০ পূর্বাহ্ণ
তাহিরপুরে পাটলাই নদীতে বরযাত্রীর  নৌকাডুবে ১ শিশু নিখোঁজ
তাহিরপুরে পাটলাই নদীতে বরযাত্রীর নৌকাডুবে ১ শিশু নিখোঁজ

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ।

তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন সংলগ্ন পাটলাই নদীতে বরযাত্রীবাহী নৌকা ডুবে ১ শিশুর মৃত্যু হয়েছে।

২৯মে শুক্রবার বিকালে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের নয়াবন্দ গ্ৰাম সংলগ্ন পাটলাই নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়,শুক্রবার বালিঘাটা গ্রামের সিরাজ মিয়ার ছেলে মোঃ হাবলু মিয়ার সঙ্গে 
নয়াবন্দ গ্রামের নাসির মিয়ার মেয়ে রিপা 
আক্তারের বিয়ের দিন ধার্য ছিলো।

দুপুরে খাওয়ারের পর নয়াবন্দ গ্রামের নাসির মিয়ার বাড়ি থেকে ২০/২৫ জন বরযাত্রী  কনে নিয়ে নৌকায় উঠতেই নড়েচড়ে বসে নৌকা।

স্থানীয়রা আরও জানান,বরযাত্রী নৌকায় অতিরিক্ত মানুষ উঠায় এবং নৌকায় উঠে হুড়োহুড়ি শুরু করলে এক পর্যায়ে অন্যরাও ভয়ে চিৎকার করতে থাকলে নৌকাটি হেলেদুলে পানিতে ডুবে যায়। বাকিরা সাঁতরে তীরে উঠলেও ঐ সময় বালিঘাটা গ্ৰামের তৌহিদ নুর শাহ ছেলে,অবায়দুল শাহ(৫) নামের শিশুটি সাথে সাথে পানিতে ডুবে যায়।

স্থানীয়রা জানান,শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও তাহিরপুর আমদানি কারক গ্ৰুপের সভাপতি,মানবিক 
আলহাজ্ব মোঃ খসরুল আলম। নিজে উপস্থিত থেকে‌ পাটলাই নদীতে দুপুর থেকে রাত পর্যন্ত। নিজ অর্থায়নে স্থানীয় জেলেদের মাধ্যমে কোনাজাল দিয়ে অনেক খোঁজাখুঁজি করেও নিখোঁজ শিশু অবায়দুল শাহ্(৫)লাশ উদ্ধার হয়নি।

এমন মর্মান্তিক ঘটনায় এলাকাসহ বর ও কনের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ আলী হায়দার বলেন,নৌকা ডুবির ঘটনা শোনামাত্র ঘটনাস্থলে আমি গিয়েছি। কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পরেও নিখোঁজ থাকা শিশুটির সন্ধান পাওয়া যায়নি।


এব্যাপারে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আমিনুল ইসলাম জানান,স্থানীয়রা আমাকে ফোনে বিষয়টি জানিয়েছেন।
তাহিরপুর উপজেলায় ফায়ার সার্ভিসের কোনো ইউনিট না থাকায় নিখোঁজ শিশুটিকে উদ্ধারের জন্য জেলা সদর(সুনামগঞ্জ)থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা দ্রুতই উদ্ধারকাজে অংশ নেবে।
শোকাতপ্ত বর হাবলু মিয়া বলেন,কথা বলার ভাষা আমি হারিয়ে ফেলেছি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ