শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

গলাচিপায় মোটরসাইকেল দুর্ঘটনায় ২ তরুণের মর্মান্তিক মৃত্যু, আহত ২

Admin ২৮ May ২০২৬ · Thursday · ০৮:৫৬ অপরাহ্ণ
গলাচিপায় মোটরসাইকেল দুর্ঘটনায় ২ তরুণের মর্মান্তিক মৃত্যু, আহত ২
গলাচিপায় মোটরসাইকেল দুর্ঘটনায় ২ তরুণের মর্মান্তিক মৃত্যু, আহত ২

প্রতিনিধি, আব্দুল্লাহ জিম

পটুয়াখালীর গলাচিপায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। এই ঘটনায় অটোরিকশার চালকসহ আরও দুজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
​আজ বৃহস্পতিবার (২৮ মে) সকাল আনুমানিক ১০টার দিকে গলাচিপা গ্রামীণ ব্যাংকের সামনের সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
​নিহতরা হলেন— তামিম (১৭), পিতা: মোহাম্মদ জাবের হাং এবং মো. ফয়সাল (১৪), পিতা: মো. আবু মিয়া। তারা দুজনেই স্থানীয় শ্যামলীবাগ ও ২ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে কালিকাপুর থেকে একটি মোটরসাইকেল অতিরিক্ত গতিতে গলাচিপার দিকে আসছিল। একই সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশা রাস্তা পার হয়ে পাশের গলিতে ঢোকার চেষ্টা করলে দুই যানের মধ্যে মুখোমুখি প্রচণ্ড সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সাথে সজোরে ধাক্কা খায়।
​এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তামিমের মৃত্যু হয়। অপরদিকে, গুরুতর আহত অবস্থায় ফয়সালকে উদ্ধার করে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

​এই দুর্ঘটনায় অটোরিকশা চালক সোহাগ হাং (পিতা: মৃত হাসেম হাং) এবং অটোরিকশার যাত্রী ফরিদ হাং (২৫, পিতা: কাপরুল ইসলাম) গুরুতরভাবে জখম হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

​একই এলাকার দুই কিশোর ও তরুণের এমন অকাল ও আকস্মিক মৃত্যুতে শ্যামলীবাগ এবং ২ নম্বর ওয়ার্ডসহ গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবার ও আত্মীয়-স্বজনদের ক্রন্দনে ভারী হয়ে উঠেছে এলাকার বাতাস।
​এই ঘটনার পর স্থানীয় এলাকাবাসী সড়কে বেপরোয়া গতিতে গাড়ি চালানো রোধ এবং অসচেতন যান চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ