মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সারাদেশ

যশোরে ৫০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি আটক

Admin ০৬ April ২০২৬ · Monday · ০৭:০৮ পূর্বাহ্ণ
যশোরে ৫০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি আটক
যশোরে ৫০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি আটক

মেহেদী হাসান রিপন স্টাফ রিপোর্টার,যশোর:
যশোর সদর উপজেলার বসুন্দিয়া থেকে ৫০ পিস ইয়াবাসহ রিপন হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার গভীর রাতে বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা ইউনিয়নের খোলাডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করেন। আটক রিপন ওই গ্রামের আলমগীর হোসেনের ছেলে।

বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোফাজ্জল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে খোলাডাঙ্গা গ্রামে অভিযান চালানো হয়। এসময় চিহ্নিত মাদক কারবারি রিপনকে আটক করার পর তার দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, আটকের পর রাতেই তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এসআই মোফাজ্জল।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ