বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
জাতীয়

রোগীর সঙ্গে খারাপ আচরণ করলে হাসপাতালের স্টাফের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

Admin ২৭ May ২০২৬ · Wednesday · ১১:২১ অপরাহ্ণ
রোগীর সঙ্গে খারাপ আচরণ করলে হাসপাতালের স্টাফের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
রোগীর সঙ্গে খারাপ আচরণ করলে হাসপাতালের স্টাফের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

এ এসএম হামিদ হাসান 
কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন,রোগীদের সঙ্গে খারাপ আচরণ করলে তাৎক্ষণিক হাসপাতালের স্টাফের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। অচিরেই দেশের সব হাসপাতালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে।

বুধবার (২৭মে )সকাল সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন,উপজেলা নির্বাহী অফিসার  রুপম দাস ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা।

মন্ত্রী জরুরি বিভাগ, পুরুষ ও মহিলা ওয়ার্ড এবং রান্নাঘর পরিদর্শন করেন। এ সময় তিনি রোগীদের খোঁজখবর নেন এবং হাসপাতালের সেবার মান ও রান্না সম্পর্কে জানতে চান। এছাড়া হাসপাতালের রোগীদের জন্য খাবার তৈরির রান্নাঘর পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

এ সময় সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, ‘রুট লেভেলে ডাক্তার ও রোগীর বিহেভিয়ারটা কেমন তা দেখার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করছি।

আনপ্রস্তুত অবস্থায় রিয়েল সিচুয়েশনটা কী তা দেখার চেষ্টা করছি। সেবার মান কীভাবে আরো বাড়ানো যায় এবং শৃঙ্খলা ফিরিয়ে আনা যায়, সে জন্য সরকারের পাশপাশি সবাইকে সহযোগিতা করতে হবে।

মন্ত্রী আরো বলেন, হামের প্রাদুর্ভাব ঠেকাতে সরকার নিরলসভাবে কাজ করছে। ইতোমধ্যে ক্যাম্পেইনের মাধ্যমে শিশুদের হামের ভেকসিন প্রদান করা হয়েছে। যেসব শিশু ভেকসিন পায়নি, তাদেরও খুঁজে খুঁজে ভ্যাকসিনের আওতায় আনা হচ্ছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ