বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ড্রাম ট্রাকের চাপায় সিএনজি চালক নিহত

Admin ০৬ April ২০২৬ · Monday · ০৭:০১ পূর্বাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় ড্রাম ট্রাকের চাপায় সিএনজি চালক নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় ড্রাম ট্রাকের চাপায় সিএনজি চালক নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা-সিলেট মহাসড়কের মালিহাতা এলাকায় ড্রাম ট্রাকের চাপায় নাসির মিয়া নামে সিএনজি চালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন।

রোববার (৫ এপ্রিল) রাত ১১টার দিকে সদর উপজেলার মালিহাতা গ্রামের শ্রীডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসির মিয়া (২২) একই উপজেলার বুধল ইউনিয়নের মালিহাতা এলাকার কুতুব মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ঢাকা অভিমুখী একটি ড্রাম ট্রাক বিশ্বরোডগামী একটি সিএনজি চালিত অটোরিকশায় চাপা দেয়। এতে গুরুতর আহত হন অটোরিকশা চালক নাসির মিয়া। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর ঘাতক ড্রাম ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে এর চালক পালিয়ে গেছে। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ