শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

লোহাগড়ায় গোয়াল ঘর থেকে গরু চুরি করে নিয়ে জবাই করেছে দূবৃত্তরা

Admin ২৬ May ২০২৬ · Tuesday · ০৯:১৪ অপরাহ্ণ
লোহাগড়ায় গোয়াল ঘর থেকে গরু চুরি করে নিয়ে জবাই করেছে দূবৃত্তরা
লোহাগড়ায় গোয়াল ঘর থেকে গরু চুরি করে নিয়ে জবাই করেছে দূবৃত্তরা

জেলা প্রতিনিধি নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলার বাকা গ্রামে গোয়াল ঘর থেকে একটি গরু চুরি করে গরুটি জবাই করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন গৃহবধূ মোছাঃ স্বপ্না বেগম।

অভিযোগ সূত্রে জানা যায়, বাকা গ্রামের জিয়ার শেখের স্ত্রী স্বপ্না বেগমের পরিবার কৃষি ও গরু পালনের ওপর নির্ভরশীল। তাদের একটি ছাই রঙের দেশি জাতের ষাঁড় গরু প্রতিদিন রাতে গোয়াল ঘরে বেঁধে রাখা হতো।

গত ২৫ মে ২০২৬ তারিখ ভোর ৩টার দিকে গরুটিকে গোয়াল ঘরে বাঁধা অবস্থায় দেখে তারা ঘরে ঘুমিয়ে পড়ে। কিন্তু ভোর সাড়ে ৩টা থেকে ৫টার মধ্যে কে বা কারা গরুটিকে চুরি করে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও গরুটির সন্ধান মেলেনি। চুরি যাওয়া গরুটির বয়স প্রায় ২ বছর, দাঁত ২টি এবং শিং ছোট বলে জানান ভুক্তভোগী।
এ বিষয়ে মোছাঃ স্বপ্না বেগম লোহাগড়া থানায় লিখিত অভিযোগ দিয়ে গরুটি উদ্ধার ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
গরুর মালিক জিয়ার শেখ বিভিন্ন এলাকায় খোজাখুজির পর বাকা পশ্চিম পাড়ায় খালপাড়ে ওই গরুটি চামড়া পান।

এঘটনায় জিয়ার শেখের সংগে কথা হলে তিনি বলেন আমি কারোর কোন ক্ষতি করি নাই। কেন মানুষ আমার ক্ষতি করলো। আমি যে গরুর চামড়াটি পেয়েছি ওই চামড়া আমার গরুর চামড়া। তিনি বলেন যখন গরুর চামড়া পেয়েছি,হয়তো দূবৃত্তরা আমার গরু জবাই করে মাংস নিয়ে চামড়া ফেলে গিয়েছে।  আমি সর্বশান্ত। এ আমার অপুরনীয় ক্ষতি। যারা আমার গরুটি নিয়ে জবাই করে খেয়েছে আমি আল্লার কাছে বিচার দিলাম।

এব্যাপারে লক্ষীপাশা ইউনিয়নের চেয়ারম্যান এস এম নুরমোহাম্মদ বলেন এ খুবই ন্যাক্কার জনক ঘটনা। আমি তীব্র প্রতিবাদ জানায় পাশাপাশি এ ঘটনায় যারা জড়িত তদন্ত করে আইনের আনার জন্য লোহাগড়া পুলিশের প্রতি জোর দাবী জানায়।

লোহাগড়া থানার এসআই বিজন কুমার বলেন আমরা ঘটনা স্থল পরিদর্শন করেছি। তদন্ত চলমান। দোষীদের খুজে বের করে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ