বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
সারাদেশ

পাইকগাছায় চিংড়ী ঘের দখল করায় তাতী দলের সভাপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

Admin ০৬ April ২০২৬ · Monday · ০৬:২৩ পূর্বাহ্ণ
পাইকগাছায় চিংড়ী ঘের দখল করায় তাতী দলের সভাপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
পাইকগাছায় চিংড়ী ঘের দখল করায় তাতী দলের সভাপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

‎এসকে এম মহসিন রেজা, কয়রা,খুলনা:
‎খুলনার পাইকগাছায় হিন্দু সম্প্রদায়ের দুটি চিংড়ী ঘের জবর দখল করে নেয়ায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 
‎রোববার (৫এপ্রিল) বিকেল পাইকগাছা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ক্ষতিগ্রস্ত কালিপদ বিশ্বাস ও অরুণ কুমার মন্ডলের পক্ষে গৃহবধূ শম্পা সানা। 
‎বক্তব্যে তারা বলেন, তাদের উপজেলার সরণখালী মোজায় অবস্থিত ১৬ বিঘা ও লস্কর মৌজায় আড়াই বিঘা জমি উপজেলা তাতী দলের সভাপতি শিমুল তাওয়ালী ও লস্কর গ্রামের আজিজুল গাজীরা শনিবার রাতে জবর দখল করে নিয়েছেন। দখলকালে তারা অরুন মন্ডলের ঘেরের বাসা ভাংচুর ও লুটপাট করে। যাতে ১০-১৫ হাজার টাকার  ক্ষয়/ক্ষতি হয়েছে বলে আরুন মন্ডলের কর্মচারী রেজাউল ইসলাম জানান।
‎এদিকে কালিপদ  বিশ্বাস (৭৫) জানান, তার ঘেরটি
‎দখলে বাঁধা দিলে তাকে  আজিজুল বেধম 
‎মারপিট করে। এমনকি তার ঘেরে প্রবেশে বাঁধা দিয়ে আসছে।
‎এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ সহ বিভিন্ন জায়গায় লিখিত ভাবে প্রতিকার চেয়ে প্রতিকার পাচ্ছেনা বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।
‎এ বিষয়ে শিমুলের ০১৯১৯৬৫২২০৮ এবং আজিজুল ইসলামের ০১৭১৬৭৮১৫৩২ নম্বরে বারবার যোগাযোগ করে মোবাইল রিসিভ না করায় তাদের মতামত দেয়া সম্ভব হয়নি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপি নেতা দেলোয়ার হোসেন তালুকদার

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপি নেতা দেলোয়ার হোসেন তালুকদার

মুরাদ মিয়া,তাহিরপুর প্রতিনিধি।দেশ-বিদেশে অবস্থানরত ও তাহিরপুর উপজেলা এবং শ্রীপুর উত্তর ইউ...

২৭ May ২০২৬ · Wednesday · ১১:৪২ অপরাহ্ণ
অসহায় বৃদ্ধার পাশে মানবিক উদ্যোগ: ঘর নির্মাণে এগিয়ে এলেন স্থানীয় নেতৃবৃন্দ

অসহায় বৃদ্ধার পাশে মানবিক উদ্যোগ: ঘর নির্মাণে এগিয়ে এলেন স্থানীয় নেতৃবৃন্দ

সামরুল হক, স্টাফ রিপোর্টার:জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের অন্তর্গত টুপকা...

২৭ May ২০২৬ · Wednesday · ১১:৪০ অপরাহ্ণ
বিশ্বনাথে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মুজিব আহমদ মনিরের মতবিনিময়

বিশ্বনাথে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মুজিব আহমদ মনিরের মতবিনিময়

বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়াসিলেটের বিশ্বনাথে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত স্থানী...

২৭ May ২০২৬ · Wednesday · ১১:৩৭ অপরাহ্ণ
ঠাকুরগাঁও জেলার চাড়োল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী দুলাল ঈদুল আজহার শুভেচ্ছা

ঠাকুরগাঁও জেলার চাড়োল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী দুলাল ঈদুল আজহার শুভেচ্ছা

মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি,পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ ঠাকু...

২৭ May ২০২৬ · Wednesday · ১১:৩৩ অপরাহ্ণ