শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

মিঠামইনে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের স্বামী স্ত্রী সহ ৩ জন নিহত

Admin ২৫ May ২০২৬ · Monday · ১১:১৪ অপরাহ্ণ
মিঠামইনে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের স্বামী স্ত্রী সহ ৩ জন নিহত
মিঠামইনে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের স্বামী স্ত্রী সহ ৩ জন নিহত

বিজয় কর রতন,মিঠামইন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের অষ্টগ্রাম- মিঠামইন অলওয়েদার সড়কে সোমবার সন্ধ্যায় এক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের স্বামী স্ত্রী সন্তানসহ ৩ জন নিহত। নিহতরা হলেন, মনির হোসেন (৩৫) ,পিতা: সাফাজ উদ্দিন, মুন্নি আক্তার ( ৩০) , স্বামী: মৃত মনির হোসেন, আয়ান ( ৬) , পিতা: মৃত মনির হোসেন। নিহতদের বাড়ি মিঠামইন উপজেলার সদর ইউনিয়নের মহিষের কান্দি গ্ৰামে । নিহত মনির হোসেন মহিষের কান্দি গ্ৰামের সাফাজ উদ্দিনের পুত্র। জানা যায়, ঘটনার দিন ৭:৩০ মিনিট সময় অষ্টগ্রাম থেকে নিজ বাড়ি মিঠামইনের মহিষের কান্দি গ্ৰামে স্ত্রী সন্তানসহ মোটরসাইকেলে আসার পথে ভাতশালা সেতু থেকে ৩০০ গজ দূরে আসার পর মিটামইন থেকে অষ্টগ্ৰাম গামী একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একই পরিবারের ৩ জন নিহত হয়। দূর্ঘটনার পর ড্রাইভার পালানোর সময় পুলিশ গাড়ি সহ অষ্টগ্রাম থেকে আটক করেন । মিঠামইন থানার ওসি লিয়াকত আলী দুর্ঘটনায় ৩ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ