শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কটিয়াদীতে ​বাইতুল সুন্নাহ নূরানীও কওমী মাদরাসায় সবক প্রদান, অভিভাবক সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক ২৫ May ২০২৬ · Monday · ০২:৩২ অপরাহ্ণ
কটিয়াদীতে ​বাইতুল সুন্নাহ নূরানীও কওমী মাদরাসায় সবক প্রদান, অভিভাবক সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


কটিয়াদী ( কিশোরগঞ্জ) প্রতিনিধি:ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হলো কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসদর বাইতুল সুন্নাহ নূরানী কিন্ডারগার্টেন ও কওমী মাদরাসার পবিত্র কুরআন শরীফের সবক প্রদান, অভিভাবক সমাবেশ এবং দোয়া মাহফিল।

২৫ মে (সোমবার) সকাল ১১ ঘটিকায় মাদরাসা প্রাঙ্গণে এই মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​মাদরাসা পরিচালনা কমিটির পরিচালক ও মুহতামিম হাফেজ ক্বারী মাওলানা আবু তালহার সভাপতিত্বে মাদরাসা শিক্ষক মাওলানা আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মুফতি হযরত মাওলানা মোঃ মজিবুর রহমান  কাসেমী।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:​ কটিয়াদী সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি মোঃ নজরুল ইসলাম,  অষ্টঘরিয়া দারুল উলুম মাদরাসার মুহতামিম জুনায়েদ আহমেদ রাব্বানী,বাগরাইট স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক মাসুম বিল্লাহ তাহের ।​এছাড়াও স্থানীয় শিক্ষাবিদ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মাদরাসার শিক্ষক মাওলানা বায়েজিদ আহমেদ, মাওলানা আইনুল ইসলাম, মাওলানা মাহদি হাসান, মাওলানা আলীমুদ্দিন ও মাওলানা এহতেসামসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে কোমলমতি শিক্ষার্থীদের পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে মূল পর্ব শুরু হয়। এরপর নতুন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে পবিত্র কুরআন শরীফের 'সবক' প্রদান করা হয়।​সবক প্রদান শেষে আয়োজিত অভিভাবক সমাবেশে বক্তারা দ্বীনি শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, "সন্তানদের শুধু আধুনিক শিক্ষায় শিক্ষিত করলেই চলবে না, তাদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে ধর্মীয় শিক্ষার কোনো বিকল্প নেই।" বক্তারা মাদরাসার সার্বিক উন্নতি ও পড়ালেখার মানোন্নয়নে অভিভাবকদের আরও সচেতন ও যত্নবান হওয়ার আহ্বান জানান। অভিভাবকেরাও মাদরাসার বর্তমান শিক্ষা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষকদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।​সবশেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ, সমৃদ্ধি ও মাদরাসার শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এক বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

পরীক্ষার ফল প্রকাশ   কৃতিশিক্ষার্থীর মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। 
মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তাবাররুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ