শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় পণ্য উদ্ধার

অনলাইন ডেস্ক ২৫ May ২০২৬ · Monday · ০১:৪৫ অপরাহ্ণ
কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় পণ্য উদ্ধার

নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়াঃ 
কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার করেছে বিজিবি।

২৪ ও ২৫ মে কুষ্টিয়ার ৪৭ বিজিবির অধীনস্থ বিভিন্ন বিওপির টহল দল এসব অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত মালামাল ও মাদকের মোট আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ১৮ হাজার টাকা।
৫৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল রাশেদ কামাল রনি জানান, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৪৭ বিজিবির অধীনস্থ প্রাগপুর বিওপির একটি চৌকষ টহল দল গরুড়া নদীর ঘাট এলাকায় অভিযান চালায়। সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ২ হাজার ৯৪০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করা হয়। এছাড়া প্রাগপুর বিওপির আরেকটি দল ডাংমড়কা চৌরাস্তা এলাকা থেকে আরও ৩ হাজার ১৬০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করে।
পৃথক অভিযানে রংমহল বিওপির টহল দল রংমহল মাঠ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করে। অন্যদিকে, পশ্চিম ধর্মদাহ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৪ বোতল ভারতীয় মদ, ২ হাজার ৯০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৮০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ