শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

নাটোর গ্রামীণ জনপদের উৎপাদিত আমের ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Admin ২৪ May ২০২৬ · Sunday · ১০:৪২ অপরাহ্ণ
নাটোর গ্রামীণ জনপদের উৎপাদিত আমের ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নাটোর গ্রামীণ জনপদের উৎপাদিত আমের ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি
নাটোরে গ্রামীণ এলাকায় উৎপাদিত আম সংগ্রহ, বাজারজাতকরণ ও পরিবহন ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে নাটোর চেম্বার ভবনে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন নাটোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. আব্দুল মান্নান।
কর্মশালার উদ্বোধনী বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. হাবিবুল ইসলাম খান। এছাড়াও বক্তব্য দেন নাটোর হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক মো. শামীম ইকবাল এবং নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক তৌফিকুল আলম।
দ্বিতীয় অধিবেশনে বাংলাদেশ ম্যাঙ্গো প্রডিউসার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শওকত উদ্দিনের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি বিশেষজ্ঞ ড. মো. জহুরুল ইসলাম।
কর্মশালায় বক্তারা বলেন, বিশ্বে সপ্তম বৃহত্তম আম উৎপাদনকারী দেশ বাংলাদেশ। দেশে চাহিদার চেয়ে বেশি আম উৎপাদন হলেও বিদেশে রপ্তানির সুযোগ পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। উন্নত কৃষি চর্চার মাধ্যমে মানসম্মত আম উৎপাদন নিশ্চিত করা গেলে অভ্যন্তরীণ বাজারে ন্যায্যমূল্য পাওয়ার পাশাপাশি বিদেশে রপ্তানির সুযোগও বাড়বে। এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ ও প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান বক্তারা।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ