শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

সাভারে শিশু ধর্ষণ ও হত্যা বন্ধে মানববন্ধন, দ্রুত বিচারের দাবিতে ক্ষোভ

অনলাইন ডেস্ক ২৪ May ২০২৬ · Sunday · ০৫:২৯ অপরাহ্ণ
সাভারে শিশু ধর্ষণ ও হত্যা বন্ধে মানববন্ধন, দ্রুত বিচারের দাবিতে ক্ষোভ

নারয়ন সরকার সবুজ

ঢাকা জেলা প্রতিনিধি :

দেশজুড়ে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ বাড়ছেই। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একের পর এক নৃশংস ঘটনার প্রতিবাদে এবং শিশু রামিসাসহ সকল ভুক্তভোগীর জন্য দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে সাভারে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন কর্মসূচি।

শনিবার (২৩ মে) বিকেলে সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন সামাজিক ও নাগরিক সংগঠনের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা বলেন, শিশু নির্যাতন ও হত্যার মতো অপরাধ সমাজকে ভয়াবহ অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। অপরাধীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা শিশুদের নিরাপত্তা নিশ্চিতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে নারী ও শিশু নির্যাতনের মামলাগুলোর দীর্ঘসূত্রিতা বন্ধ করে দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে কার্যকর বিচার নিশ্চিত করার দাবি তোলেন তারা।

কর্মসূচিতে উপজেলা মহিলা পরিষদ, সচেতন নাগরিক কমিটি (সনাক), সাভার প্রাইভেট হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশন, বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। এসময় অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায়।

বক্তারা আরও বলেন, শিশুদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে হলে ধর্ষণ ও হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের কোনো বিকল্প নেই। বিচারহীনতার সংস্কৃতি বন্ধে সবাইকে সোচ্চার হওয়ারও আহ্বান জানান তারা।

মানববন্ধন চলাকালে পুরো এলাকায় প্রতিবাদমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং পথচারীরাও কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ